ভোলায় জলবায়ু বিপদাপন্নতা, আরইসিপি ও পরিবেশ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় জলবায়ু বিপদাপন্নতা, আরইসিপি ও পরিবেশ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় জলবায়ু বিপদাপন্নতা, আরইসিপি ও পরিবেশ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত। Sustainable Microenterprise and Resilient Transpormation (SMART) বাস্তবায়নাধীন “promoting sustainable growth in poultry sub sector through RECP practice উপ-প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার জিজেইউএস-এর শিশু সুরক্ষা কেন্দ্রের হলরুমে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। এতে পোল্টির উদ্যোক্তাদের জলবায়ু বিপদাপন্নতা, রিসোর্স এফিসিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (RECP) অনুশীলন ও পরিবেশ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন জিজেইউএস-এর পরিচালক বিথী ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মাহাবুব আলম, পরিবেশ অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক তোতা মিয়া, জিজেইউএস-এর সহকারী পরিচালক ও প্রকল্প ব্যবস্থাপক ডাঃ তরুণ কুমার পাল, এনভায়রনমেন্ট অ্যান্ড জঊঈচ অফিসার মোঃ মানছুর আলম এবং টেকনিক্যাল অফিসার ডঃ মাহমুদুল হাসান। এছাড়াও উপ-প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশবান্ধব চর্চার গুরুত্ব ও (RECP) কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষকরা বলেন, “জঊঈচ অনুশীলন পোলট্রি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

উপস্থিত উদ্যোক্তারা প্রশিক্ষণ থেকে তাদের ব্যবসায় পরিবেশবান্ধব প্রযুক্তি ও কৌশল প্রয়োগের বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছেন বলে জানান। তারা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ ধরনের প্রশিক্ষণ কার‌্যক্রমের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নে অবদান রেখে যাচ্ছে বলে কর্মকর্তারা জানান।

বাংলাদেশ সময়: ২৩:১০:৩৪   ২২১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
লোনের টাকায় মাথা গুজার ঠাই পুড়ে ছাই
ভোলায় দৈনিক সংগ্রামের ৫১ বছরে পদার্পণ উপলক্ষে সাংবাদিক নেতৃবৃন্দের মিলনমেলা
ভোলা স্টেডিয়াম মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
ভোলায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা
জিজেইউএস’র শাখা হিসাবরক্ষকদের নীতিমালা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
ভোলায় ২৪-এর যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরন



আর্কাইভ