বোরহানউদ্দিনে সমাজসেবার সাড়ে এগারো লাখ টাকার অনুদানের চেক বিতরণ

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে সমাজসেবার সাড়ে এগারো লাখ টাকার অনুদানের চেক বিতরণ
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

ভোলার বোরহানউদ্দিন উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীদের আর্থিত সহায়তা কর্মসূচির আওতায় অনুদানের সাড়ে এগারো লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই চেক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান।

সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা সমাজসেবা অফিসার মিয়া মঞ্জুর এ এলাহী মোঃ আল-আমীন। এ সময় ৬ কেটাগরির মোট ২৩ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১১ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

---

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোঃ আল-আমীন, মোঃ ছাইয়েদুজ্জামান বাবু, সুজয় চন্দ্র মজুমদার, মোঃ আরফান সিকদার, বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি এম এ অন্তর হাওলাদার, সাংবাদিক মোঃ ইকবাল হোসেন নয়ন, মোঃ সোহেল, এইচএ শরীফ ও মোঃ সাইফুল ইসলাম আকাশসহ সমাজসেবা কার্যালয় অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:২০:২৩   ৩৩১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা
আইনের তোয়াক্কা নেই: বোরহানউদ্দিনে অগ্রক্রয়কৃত জমিতে অবৈধ দখলের চেষ্টা অব্যাহত
বোরহানউদ্দিনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ভোলা-বরিশাল সেতুর দাবীতে বিক্ষোভ, ইউএনও-ওসি অবরুদ্ধ, বিদ্যুৎ অফিসে তালা
বরিশালের মহাসমাবেশ সফল করতে বোরহানউদ্দিনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ ৮ দলের মিছিল
সাংবাদিক রিয়াজ ফরাজীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বোরহানউদ্দিনে মানববন্ধন
বোরহানউদ্দিনে সাংবাদিকের উপর হামলাকারী এমরান গ্রেফতার
দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ ও অসহায় নারী নতুন ঘর পেয়ে মহাখুশি
বোরহানউদ্দিনে গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় রিকশাচালককে পিটিয়ে হাসপাতালে পাঠানোর অভিযোগ
বোরহানউদ্দিনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা



আর্কাইভ