লিটন না থাকায় খারাপ লাগছে সিমন্সের

প্রচ্ছদ » খেলা » লিটন না থাকায় খারাপ লাগছে সিমন্সের
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



---

স্পোর্টস ডেস্ক।।

লিটন দাসকে নিয়ে ক্রিকেটভক্তদের প্রত্যাশা অনেক। কিন্তু তেমন ফল বয়ে আনতে পারছেন না তিনি।

লম্বা সময় ধরে ব্যর্থতার কারণে জায়গা হারালেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যদিও পরে বিপিএলে ব্যাট হাতে পারফরম্যান্স দেখান তিনি।

তবে জায়গা হারানো কেবল আক্ষেপই বাড়িয়েছে। লিটনের দলে না থাকা নিয়ে আক্ষেপে পুড়ছেন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্সও। তার ওপর বিশ্বাস রয়েছে এই কোচের। এই টুর্নামেন্টে তাকে মিস করার কথাও জানিয়েছেন সিমন্স।

অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন টাইগার কোচ। সেসময় লিটন প্রসঙ্গে তিনি বলেন, ‘লিটনের সঙ্গে আমার কথা হয়েছে। দল ঘোষণার পর নিজেকে দলে না দেখতে পেয়ে ওর অবশ্যই খারাপ লেগেছে। তবে, আমি জানি সে নিজের প্রস্তুতি নিচ্ছে এবং নিজের ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলে দেখেছি ওর ফর্ম কিছুটা ফিরে এসেছে।

লিটনকে মিস করবেন কিনা প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করব। কিন্তু একইসাথে, সে নিজেও স্বীকার করে নিয়েছে যে, সে ব্যাট হাতে রান পাচ্ছে না দেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি।’

ব্যাট হাতে ২০২৩ সাল মাতানে লিটন ২৪ সালে এসে খেলেছেন ৫ ওয়ানডে। যেখানে স্রেফ ৬ রান করতে পেরেছেন তিনি। টি-টোয়েন্টিতেও ফল খুবই খারাপ। ২১ ম্যাচে ২০ ইনিংসে মাত্র ১৬.৩ গড়ে রান করেছেন ৩০৯ রান।

বাংলাদেশ সময়: ১৫:০৭:২৮   ৩০২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
ফ্রান্সকে বিদায় করে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডের স্বপ্ন ভেঙে সেমিফাইনালে আর্জেন্টিনা
ব্রাজিলের পরাজয়ে দুধ দিয়ে গোসল করে কথা রাখলেন ভোলার সেই সমর্থক
চরফ্যাশনে জাতীয় সেরা ফুটবলার সিয়ামকে সংবর্ধনা দিল আধুনিক সন্ধ্যা তাঁরা ক্লাব
শেষ মুহূর্তের গোলে জাপানকে উড়িয়ে শেষ ষোলোয় ব্রাজিল
ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল
মনপুরায় বসুন্ধরা শুভ সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান দাসেরহাট ফুটবল একাদশ
আর্জেন্টিনা জেতায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক



আর্কাইভ