শিরোপার আরও কাছে ব্রাজিল, কষ্টার্জিত জয় আর্জেন্টিনার

প্রচ্ছদ » খেলা » শিরোপার আরও কাছে ব্রাজিল, কষ্টার্জিত জয় আর্জেন্টিনার
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



---

স্পোর্টস ডেস্ক।।

আগের ম্যাচগুলোতে কষ্টার্জিত জয় পেলেও প্যারাগুয়ের বিপক্ষে উড়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। দারুণ জয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপার পথ আরও উন্মুক্ত করলো তারা।

তবে এই দৌড়ে পিছিয়ে গেছে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে কষ্টের জয়ে টেবিলের দুইয়ে তাদের অবস্থান।

অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আজ প্যারাগুয়ে যুবাদের ৩-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। গুস্তাবো প্রাদো শুরুতে ব্রাজিলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রায়ান। প্রথমার্ধের আগে প্যারাগুয়ের আনহেল সেবাস্তিয়ান বিলাসানতি এক গোল শোধ করলেও বিরতির পর আলিসন সান্তার গোলে ব্রাজিলের জয় নিশ্চিত হয়।

অপরদিকে কলম্বিয়ার বিপক্ষে লড়তে হয়েছে আর্জেন্টিনাকে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গিয়েও বেগ পোহাতে হয়েছে তাদের। তবে নির্ধারিত সময়ের চার মিনিট আগে ইয়ান সুবিয়াবরের গোলে এগিয়ে যা তারা। এই গোলেই জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।

৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান ম্যাচে সমান জয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা আর্জেন্টিনা টেবিলের দুইয়ে। ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে কলম্বিয়া। সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে প্যারাগুয়ে।

বাংলাদেশ সময়: ১৫:০৫:০৪   ২৫৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন
ভোলায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের জেলা কার্যালয় উদ্বোধন
আজ ভোলায় আসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
ভোলার কৃতী সন্তান ইফতির কাঁধে নেতৃত্ব, এনসিএলে শক্তিশালী দল গঠন বরিশালের
ভোলায় ১ম কমিউনিটি পুলিশিং অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাইব্রেকারে এওয়াজপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন আমিনাবাদ
ভোলায় ১৫ দিনব্যাপী শিশুদের সাঁতার প্রশিক্ষণ শুরু
ভোলায় হেলিপ্যাড ক্লাব মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন আলগী স্পোর্টিং ক্লাব
দৌলতখানে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা



আর্কাইভ