চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আম্পায়ার থাকবেন সৈকত

প্রচ্ছদ » খেলা » চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আম্পায়ার থাকবেন সৈকত
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



---

স্পোর্টস ডেস্ক।।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তার সঙ্গে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। এছাড়া টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন, আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফট।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। সেদিন অনফিল্ড আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার সৈকত।

এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের চারটি ম্যাচে দায়িত্ব পালন করবেন তিনি। ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পাবেন সৈকত। এরপর ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান ও ইংল্যান্ডের ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে আবারও দেখা যাবে তাকে। ১ মার্চ করাচিতে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ২০২৩ সালের মার্চে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়ার পর এটি হবে সৈকতের অন্যতম বড় আন্তর্জাতিক আসর।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। গ্রুপ পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত তাদের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে খেলবে।

বাংলাদেশ সময়: ১৫:০৩:১৫   ২৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার এবং প্রশিক্ষণে সনদ বিতরণ
কুঞ্জেরহাট উত্তর চকডোষ বালিকা বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে প্রাণের ছোঁয়া
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন
চরগুমানী স্কুল এন্ড কলেজ মাঠে ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে ডা. আজাহার উদ্দিন ফ্রিজ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলা স্টেডিয়াম মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
চরফ্যাশনে বেওয়ারিশ কুকুর আতঙ্ক, কামড়ে আহত অর্ধশত নারী পুরুষ
ভোলায় জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত



আর্কাইভ