১৬ বছরের গুম খুনের কারণে হাসিনার পলায়ন: ভোলায় শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

প্রচ্ছদ » জেলা » ১৬ বছরের গুম খুনের কারণে হাসিনার পলায়ন: ভোলায় শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় নেতারা বলেছেন, ১৬ বছরের গুম, খুন ও হত্যার কারণে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তারা বলেন, দেশি-বিদেশি চক্রান্ত তথা ভারতের সহায়তায় ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় এসেছিলেন। তাদের দু:শাসন থেকে দেশের মানুষকে মুক্ত করতে আপোষহীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনের ডাক দিয়েছিলেন।

সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে ভোলা জেলা বিএনপি অফিস চত্বরে জুলাই-আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভ্যূত্থানে শহিদ শ্রমিক দল নেতাকর্মীর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত ও আলোচনা সভায় কেন্দ্রীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ এ কথা বলেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে এ সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, খালেদা জিয়া কারো রক্ত চক্ষুর কাছে মাথা নত করেন নাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কারো কাছে মাথা নত করেননি। তিনি দেশের সকল রাজনৈতিক দল, সুশীল সমাজসহ সকলকে ঐক্যবদ্ধ করে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত চলেছিল। সেই আন্দোলন থামিয়ে দিতে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। তার ছোট ছেলেকে হত্যা করা হয়, বড় ছেলেকে বিদেশে পাঠিয়েও যখন আন্দোলন দমাতে পারছিল না তখন একটি মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে ফ্যাসিস্ট হাসিনা কারাগারে পাঠিয়েছিলেন।

ভোলা জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ঢাকা মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মো. কামরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোলা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ।

বাংলাদেশ সময়: ০:১৬:০৩   ৪৮৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা-মারধর, আহত-৫
ভোলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে পুলিশের বিশেষ নিরাপত্তা বৈঠক
ভোলায় সাংবাদিকের বাসায় ফের চুরি: আলমারি-ওয়ারড্রব ভেঙে সাড়ে ৩ ভরি স্বর্ণ, নগদ ২২ হাজার টাকা ও মোবাইল চুরি
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
ভোলা পৌরসভায় ৪১ লাখ টাকা অনিয়মের অভিযোগ, ডেঙ্গু আতঙ্কে পৌরবাসী
ভোলায় বাধ্যতামূলক মধ্যস্থতায় নতুন দৃষ্টান্ত
ভোলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষাশিবির ও সমাবেশ: শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক শ্রমব্যবস্থার ওপর গুরুত্ব
ভোলা কেন্দ্রীয় কবরস্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠিত
ভোলায় ২৫ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
ভোলায় কাব্যাঙ্গনের উদ্যোগে তিন দিন ব্যাপী আবৃত্তি কর্মশালার সমাপনী ও আবৃত্তি উৎসব



আর্কাইভ