অপারেশন ডেভিল হান্ট: ভোলায় আটক ১৮

প্রচ্ছদ » অপরাধ » অপারেশন ডেভিল হান্ট: ভোলায় আটক ১৮
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে নাশকতার আশংকায় কোস্টগার্ড ও পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয় ১৮ জনকে আটক করেছে। রবিবার (০৯ ফেব্রুয়ারী) রাত ১১টার থেক সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল ৭টা পর্যন্ত ভোলা সদর, দৌলতখান ও লালমোহন উপজেলা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে।

সোমবার দুপুর ১২টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. হারুন অর রশিদ জানান, রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত তারা ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্ট চালান। এসময় নাশকতার আশংকায় ১৪ জন আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে ভোলা সদর মডেল থানা, দৌলতখান ও লালমোহন থানার পুলিশ সদস্য অপারেশন ডেভিল হান্টে অভিযান চালিয় ৪জনকে আটক করেছে। এদের মধ্যে সদরে ১জন, দৌলতখানে ২জন ও লালমোহনে ১জন রয়েছে। আটককৃতরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে নিশ্চিত করে পুলিশ।

বাংলাদেশ সময়: ০:১৫:০৩   ২৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
ভেদুরিয়ায় গরুর গাড়িতে ভোট দেওয়ায় ব্যবসায়িকে পিটিয়ে গুরুতর আহত
শিবপুরে হাতপাখা কর্মীদের উপর, আহত-১০
ভোলায় খরের গাদায় দুর্বৃত্তের আগুন, ২৫লাখ টাকার ক্ষতি
মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২



আর্কাইভ