পরানগঞ্জে খামারিদের মাঝে গাড়ল বিতরণ

প্রচ্ছদ » অর্থনীতি » পরানগঞ্জে খামারিদের মাঝে গাড়ল বিতরণ
রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলা সদর উপজেলার পরানগঞ্জে খামারীদের মাঝে গাড়ল বিতরন করা হযেছে। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ইফাদ ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) আরএমটিপি প্রকল্প এর ‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যেও বাজার উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় খামারিদের জীবনমানের ইতিবাচক পরিবর্তনের লক্ষে ভোলা সদর উপজেলার পরাণগঞ্জ শাখায় খামারিদের মাঝে গাড়ল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে মোট ১০জন খামারির মাঝে গাড়ল বিতরণ করা হয়, যা তাদের খামার সম্প্রসারণ এবং মাংস উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে। উপকারভোগী খামারিরা হলেন মোঃ হাসান, মোঃ সোহাগ, মোঃ ফারুক, আবদুল মালেক, মোঃ সৈকত। তারা প্রত্যেকেই গবাদি পশু পালনের সঙ্গে যুক্ত এবং নতুন করে গাড়ল পালনের মাধ্যমে তাদের ব্যবসার পরিধি আরও বাড়ানোয় প্রতিশ্রুতি বদ্ধ।

গাড়ল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আরএমটিপি প্রকল্পের মনিটরিং অফিসার সাইফুল ইসলাম, ভিসিএফ ডাঃ মোঃ তৈবুর রহমান, এবং পরাণগঞ্জ শাখা ম্যানেজার টিটু পোদ্দার। তারা খামারিদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদেরকে গাড়ল পালনের সঠিক পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:০০   ২৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলায় পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী পুষ্টি মেলা
চরফ্যাশনে নবান্ন উৎসব উদযাপন
ভোলায় ঐতিহ্যবাহী ‘ধান কাটা ও নবান্ন উৎসব’ অনুষ্ঠিত
চরফ্যাশনে ‘রুপবান’ জাতের শিমে লাভবান কৃষক
ভোলায় কাজী ফার্মস-এর কন্ট্রাক্ট ফার্মিং বন্ধের দাবিতে ১০ হাজার প্রান্তিক খামারির ৭ দিনের আল্টিমেটাম
জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করলেন সেরা খামারি পিংকি আক্তার
পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার দ্বারোদঘাটন
ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
এক ইলিশ ৮ হাজার টাকায় বিক্রি
ভোলার মেঘনায় ঝাঁকে ঝাঁকে উঠছে পোয়া মাছ



আর্কাইভ