মেঘনায় নৌপুলিশের অভিযানে চিহ্নিত চার চাঁদাবাজ আটক

প্রচ্ছদ » অপরাধ » মেঘনায় নৌপুলিশের অভিযানে চিহ্নিত চার চাঁদাবাজ আটক
রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার মেঘনায় নৌ যান বাল্কহেডে চাঁদা আদায়ের সময় চার চাঁদাবাজকে আটক করেন ইলিশা নৌপুলিশ। এসময় তাদের কাছ থেকে নামসর্বস্ব একটি সংগঠনের চাঁদা আদায়ের রশিদও জব্দ করে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা, বিষয়টি নিশ্চিত করেন ইলিশা নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন উদ্দিন। রবিবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১১টার সময় মেঘনার রামদাসপুর পয়েন্ট থেকে তাদের আটক করেন পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, মেঘনায নৌ নিরাপত্তার স্বার্থে নৌ-পুলিশের একটি টহল টিম কাজ করছিলেন। এমতাবস্থায় চাঁদাবাজরা একটি বাল্কহেড আটক করে চাঁদা দাবী করছেন এমন সংবাদের ভিত্তিতে তৎখনাৎ পুলিশের আভিযানিক টিম ঘটনাস্থলে পৌঁছে কথিত চাঁদাবাজদের হাতেনাতে আটক করেন। আটক চাঁদাবাজরা হলেন, চরানন্দ গ্রামের হারুনের সাকিল, সাহাবউদ্দিন পিতাঃ জাহাঙ্গীর আলম, ১নং ওয়ার্ড রাজাপুর, ফারুক পিতাঃ জিন্নাত আলী ও হানিফ মাঝি পিতা হোসেন মাঝিকে আটক করা হয়েছে।

আটক অভিযুক্ত চাঁদাবাজদের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা প্রক্রিয়াদিন রয়েছে বলে জানান, ইলিশা নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন উদ্দিন। তিনি আরো বলেন দীর্ঘদিন যাবৎ মেঘনায় একটি চক্র পন্যবাহী নৌযান (বাল্কহেড) এ চাঁবাজি করে আসছিল তারই ধারাবাহিকতায় আজও তারা চাঁদা আদায়ের জন্য বাজিতপুর থেকে বালু নিয়ে ছেড়ে একটি বাল্কহেড, লোড বাল্কহেডকেই প্রধানত তারা পুঁজি করে চাঁদা আদায়ের জন্য জিম্মি করে। নৌ রুটে এহেন চাঁদাবাজ রুখতে নৌপুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে।

নৌপথ নিরাপদ ও চাঁদাবাজ রুখতে আমাদের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৪৮   ৪৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ