তোফায়েল আহমেদের ভাগিনার বাড়িতে আগুন

প্রচ্ছদ » অপরাধ » তোফায়েল আহমেদের ভাগিনার বাড়িতে আগুন
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ভোলার বোরহানউদ্দিনে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাগিনা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডে এ ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটে। বাড়িতে লোকজন না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, মেয়র রফিক আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের ভাগিনা ও ভোলা-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আলী আজম মুকুলের স্ত্রীর বড় ভাই।

কয়েকজন বিক্ষুব্ধ জনতা নাম প্রকাশ না করার শর্তে জানান, মেয়র ও উপজেলা আওয়ামী লীগের স¤পাদক থাকাকালে ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকাবাসীর প্রতি হামলা মামলার ঘটনায় দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতেই তার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায় জনতা।

এ সময় শত শত উৎসুক জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা দেখেন।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, তাদেরকে আগুনের ব্যাপারে কেউ অবহিত না করায় তারা কোনো খবর পাননি।

এ ব্যাপারে জানতে বোরহানউদ্দিন থানায় গিয়ে ওসিকে না পেয়ে তার সরকারি নম্বরে একাধিকবার ফোন দিয়েও তাকে না যাওয়ার তার বক্তব্য নেওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৩২   ৪২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ডেঞ্জার জোনে ১৫ মার্চ থেকে সি-সার্ভেবিহীন নৌযান চলাচল বন্ধ
আওয়ামী লীগ নেতার নির্দেশে সরকারি মালামাল চুরি, তিন শিশুসহ আটক ৫
৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার, প্রবাসীর স্ত্রী পলাতক
বোরহানউদ্দিনে গাঁজাসহ একজন আটক
বোরহানউদ্দিনে স্বাক্ষরের জন্য তিন দিন ঘোরাঘুরি, কাজ সম্পন্ন করতে না পেরে ভোগান্তিতে সাংবাদিক
সরকারি ভ্যাকসিন বাণিজ্যে পকেট ভারী করছেন কর্মকর্তারা
ভোলায় রহস্যজনক এক নারীর মৃত্যু ॥ স্বজনের দাবী হত্যা
ভোলায় পূর্ব বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে জখম, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
লালমোহনে জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ১০ হাজার
চাঁদা না দেওয়ায় যুবদলের কার্যালয়ে যুবলীগের হামলার অভিযোগ



আর্কাইভ