লালমোহনে ফেসবুক পোস্টে মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রচ্ছদ » অপরাধ » লালমোহনে ফেসবুক পোস্টে মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫



---শাহিন আলম মাকসুদ, লালমোহন।।

ভোলার লালমোহনে ফেসবুক পোস্টের মাধ্যমে মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের দুই নেতা। তারা হলেন, উপজেলা যুবদল নেতা কামরুজ্জামান বাবুল পাটোয়ারী ও কাজী হাসানুজ্জামন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা। এসময় লিখিত বক্তব্যে কামরুজ্জামান বাবুল পাটোয়ারী জানান, লালমোহনে খাল খননকালে খালের জায়গায় গড়ে ওঠা মার্কেট মালিকদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে মর্মে “লালমোহনের রাজনীতি” নামে একটি ফেসবুক আইডি থেকে আমাদের দুজনকে জড়িয়ে পোস্ট করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও আমাদেরকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা। তাই আমরা এ মিথ্যাচারের বিরুদ্ধে লালমোহন থানায় সাধারণ ডায়েরি করেছি যাহার জিডি নং:-২৪৯ তারিখ: ৫/০২/২০২৫ এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে এ মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এসময় লালমোহন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার ও বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১:৩৫:০১   ২৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে স্বাক্ষরের জন্য তিন দিন ঘোরাঘুরি, কাজ সম্পন্ন করতে না পেরে ভোগান্তিতে সাংবাদিক
সরকারি ভ্যাকসিন বাণিজ্যে পকেট ভারী করছেন কর্মকর্তারা
ভোলায় রহস্যজনক এক নারীর মৃত্যু ॥ স্বজনের দাবী হত্যা
ভোলায় পূর্ব বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে জখম, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
লালমোহনে জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ১০ হাজার
চাঁদা না দেওয়ায় যুবদলের কার্যালয়ে যুবলীগের হামলার অভিযোগ
ভোলায় চর দখল নিয়ে বিরোধে মসজিদের মুয়াজ্জিন লাঞ্ছিত
চরফ্যাশনের তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিলীন হচ্ছে তীররক্ষা বাঁধ
তজুমদ্দিনে আইনশৃঙ্খলার অবনতি চুরির ঘটনায় জনমনে আতঙ্ক
ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা



আর্কাইভ