ছাত্রলীগের বিচারের দাবিতে দৌলতখানে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

প্রচ্ছদ » দৌলতখান » ছাত্রলীগের বিচারের দাবিতে দৌলতখানে ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫



---

দৌলতখান প্রতিনিধি।।

নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সংঘটিত সব কর্মকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দৌলতখান উপজেলা ছাত্রদল, পৌর ও কলেজ শাখার আয়োজনে দৌলতখান আবু আব্দুল্লাহ কলেজ চত্বর থেকে ‘মার্চ ফর জাস্টিস’ ব্যানারে একটি র‍্যালি বের করা হয়। পরে ফ্যাসিষ্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সকল কর্মকান্ডের বিচারের দাবিতে দৌলতখান আবু আব্দুল্লাহ কলেজে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সঞ্জিব মৃধা, সদস্য সচিব সোহান হাওলাদার, পৌর আহবায়ক মোঃ রায়হান, সদস্য সচিব মোঃ জুয়েল, কলেজ সভাপতি মীর মোহাম্মদ মেজবাহ, সাধারণ সম্পাদক কাজী রায়হানসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১:২২:৩৩   ২৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে জাতীয় সমাজসেবা দিবস পালিত
ভোলা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন ফরম জমা
বাংলা টিভির প্রতিনিধি মামুন এর পিতার ইন্তেকাল
দৌলতখানে জমি দখল নিতে প্রতিপক্ষকে হয়রানী ও প্রাণনাশকের হুমকীর অভিযোগ
বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০
দৌলতখানে চর দখল নিয়ে গোলাগুলি পুলিশসহ আহত-৪ ॥ থানায় ৫২ জনের বিরুদ্ধে মামলা
দৌলতখানে বহিষ্কারাদেশ প্রত্যাহার, মোটরসাইকেল নিয়ে বিএনপি নেতার শোডাউন
গণসংবর্ধনায় সিক্ত ভোলা-২ আসনের বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম
দৌলতখানে চরের জমি প্রকৃত মালিকদের ফেরত দেয়ার দাবীতে মানববন্ধন
দৌলতখানে ব্র্যাক এক্সেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত



আর্কাইভ