ভোলায় আওয়ামী লীগের কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর

প্রচ্ছদ » জেলা » ভোলায় আওয়ামী লীগের কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে শেখ মুজিবুরের ম্যুরাল ভাঙচুর
শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫



 ---

স্টাফ রিপোর্টার।।

ভোলায় জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জেলা শহরের বাংলা স্কুল মোড়ে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি এস্কেভেটর দিয়ে ভাঙচুর করা হয়।

এর আগে ভোলা পৌর ভবন, জেলা পরিষদ ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানের তিনটি ম্যুরাল এস্কেভেটর (বেকু) দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ফ্যাসিবাদের আঁতুড়ঘর ছিল আওয়ামী লীগের কার্যালয়। এ কার্যালয় থেকে হামলা নির্দেশ দেওয়া হতো। তাই মুজিববাদ এবং ফ্যাসিবাদকে নির্মূল করতে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে।

 ---

এছাড়াও আওয়ামী লীগের কর্মসূচিকে প্রতিহত করার উদ্দেশ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাই ফ্যাসিবাদ এবং মুজিববাদকে কবর দেয়ার জন্য আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা হয়েছে।

এসময় ছাত্ররা আরো জানান, আগস্টের আগে সাধারণ ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছে আওয়ামী লীগ এবং তাদের দোসরা। এতগুলো মানুষকে হত্যা করার পর কীভাবে স্বৈরাচার শেখ হাসিনা আবার বক্তব্য দেয়। আওয়ামী লীগের এখন পর্যন্ত বিচার হয়নি। তারা বিচার ছাড়া কি করে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার সাহস করে। আওয়ামী লীগ আবার বাংলাদেশ মাথাচাড়া দিয়ে উঠতে‌ চাচ্ছে। তাই তাদের কবর রচনা করার প্রথম ধাপ হিসেবে আমরা আওয়ামী লীগ কার্যালয় ধ্বংস করেছি।

---এসব স্থাপনা গত বছর ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর কিছুটা ভাঙচুর করা হলেও বৃহস্পতিবার পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দরা আরো বলেন, শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে তার ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। এরই ধারাবাহিকতায় ভোলাতেও ভাংচুর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১:১৫:৩৩   ৩৮৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় আধুনিকায়নকৃত ১০ শয্যার পুলিশ লাইন্স হাসপাতালের শুভ উদ্বোধন
তেতুলিয়া নদীর ভয়াল ভাঙনে হুমকির মুখে সাচড়া ইউনিয়নের ৫ হাজার পরিবার
ভোলা পৌরসভার ৮০ কিলোমিটার সড়কের বেহাল দশা, বাড়ছে ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা
ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৫ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা
ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার
অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেল মনপুরার রামনেওয়াজ লঞ্চঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা
মেঘনার অতিজোয়ারে প্লাবিত ভোলার উপকূল, পানিবন্দি মানুষের দুর্ভোগ
মনপুরায় জোয়ারে ভাসলো আবাসন প্রকল্পের বাসিন্দরা, পানবন্দি হাজার হাজার মানুষ
মনপুরায় জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল, পানিবন্দি ১০ হাজার মানুষ



আর্কাইভ