ভোলায় জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

প্রচ্ছদ » আইন ও আদালত » ভোলায় জেলা আইনজীবী সমিতির নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫



---

স্টাফ রিপোর্টার॥

ভোলা জেলা আইনজীবী সমিতির সব নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতির দক্ষিণ ভবনে এ শপথ অনুষ্ঠিত হয়। সিনিয়র আইনজীবী মোজাম্মেল হকের সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান জেলা ও দায়রা জজ এ, এইচ, এম মাহমুদুর রহমান। শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রে মিজানুর রহমান ভুইয়া। এছাড়া অনুষ্ঠানে সিনিয়র সহকারী জজ ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. ফরিদুর রহমান, সম্পাদক এডভোকেট মো. আমিরুল ইসলাম বাছেত, সহ-সভাপতি এডভোকেট মো: ইউসুফ-(১), মো: ফিরোজ কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তোয়াহা, এস এম মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. মাহাবুবুর রহমান-(২) ধর্ম ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. আদিল মাহমুদ, পাঠাগার সম্পাদক মিজানুর রহমান খান ও শাহ মো: আহসান উল্যাহ সুমন, সদস্য মো. মাহবুব আলম মাহাবুব, মো. ফরিদুল ইসলাম, রাজিব হাওলাদার, মো. আলমগীর নবিন। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সিনিয়র-জুনিয়র সকল আইনজীবীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নব নির্বাচিত সকল সদস্যদেরকে ফুলের শুভেচ্ছা সিক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৩:৫২:২৯   ৩৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
ভোলায় ঘনঘন লোডশেডিং, ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মামলা
স্ত্রীকে হত্যার ২১ বছর পর স্বামীর মৃত্যুদন্ড
চরফ্যাশনে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার রাকিব মাতাব্বর, জেল হাজতে প্রেরণ
ভোলায় স্বামীকে হত্যায় স্ত্রীর মৃত্যুদন্ড
২৬ বছর কারাভোগের পর মুক্তি পেয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষনা কালুর
মিথ্যা মামলায় নাটকীয় মোড়: প্রকাশ্যে বাদীকে শাসালেন ১ নম্বর সাক্ষী!
চরফ্যাশনে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে
ভোলায় জাল টাকা রাখার দায়ে নারীর ১০ বছরের সশ্রম কারাদন্ড
ভোলায় নারী আইনজীবীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি



আর্কাইভ