ভোলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » ভোলায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫



---স্টাফ রিপোর্টার।।

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার মানিকার হাট সংলগ্ন ইদারা বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষর্শী ও বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস নাবিল নুর পরিবহন ও চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা বাস প্রিন্স অব লাবিবা নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২৫ থেকে ২৫ জন যাত্রী আহত হন। এসময় প্রিন্স অব লাবিবা নামের বাসটি রাস্তার পাশে থাকা ডোবায় পড়ে যায়।

এদিকে, ঘটনার পর ফায়ারসার্ভিস ও বোরহানউদ্দিন থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন৷ তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা) যাত্রীবাহী বাস প্রিন্স অব লাবিবা ডোবা থেকে উদ্ধার করা সম্ভব হয়নি৷

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, বাস দু’টির মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন৷ তবে তাদের মধ্যে শিশু কতজন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এছাড়াও প্রিন্স অব লাবিবা বাসে আর কোনো যাত্রী আছে কিনা সেটিও নিশ্চিত করে বলা সম্ভব না। পানিতে বাসটির একাংশ ডুবে রয়েছে। সেজন্য বাসটি টেনে উপরে তোলা সময়সাপেক্ষ।

বাংলাদেশ সময়: ১৩:৪৭:৪১   ৪৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে ইলিয়াসের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও সুষ্ঠু বিচারের দাবি
বোরহানউদ্দিনে সরকারি বন্দোবস্তকৃত জমিতে ঘর নির্মাণে বাধা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন
বোরহানউদ্দিনে মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর গলিত মরদেহ উদ্ধার
বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর মাইনুদ্দিন হত্যার প্রধান আসামী চট্টগ্রামে গ্রেপ্তার
বোরহানউদ্দিনে ৬৯০ পিস ইয়াবা ও গাঁজাসহ ৫ কারবারি গ্রেফতার
বোরহানউদ্দিনে মোটরসাইকেল চুরি, GPS ট্র্যাকিংয়ে লাহারহাট থেকে উদ্ধার
ভোলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ যাত্রী আহত
বোরহানউদ্দিনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভোলায় পূবালী ব্যাংকের উদ্যোগে মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন
বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত



আর্কাইভ