মানবিক প্রবাসী আবুল কাশেমের সহযোগিতায় ইমাম ও মুয়াজ্জিনসহ ৪ জনের পবিত্র ওমরাহ পালনে স্বপ্ন পুরণ

প্রচ্ছদ » ইসলাম » মানবিক প্রবাসী আবুল কাশেমের সহযোগিতায় ইমাম ও মুয়াজ্জিনসহ ৪ জনের পবিত্র ওমরাহ পালনে স্বপ্ন পুরণ
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫



---মোঃ বেল্লাল নাফিজ।।

সৌদির মানবিক প্রবাসী আবুল কাশেমের সহযোগিতায় ভোলার আর্থিক অসচ্ছল হাফেজ ও মুয়াজ্জিনসহ ৪ জনের পবিত্র ওমরাহ হজ্জ্ব পালনে স্বপ্ন পুরণ হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় তারা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন৷

জানা যায়,ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদীর ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মাতাব্বর বাড়ীর সৌদি প্রবাসী আবুল কাশেম ভোলাসহ দেশের বিভিন্ন যায়গায় অসহায়, অসচ্ছল মানুষদের আর্থিক সহায়তা প্রদান, শীতে উপকূলীয় অসহায় মানুষের মাঝে গোপনে শীতবস্ত্র বিতরণ ও বিভিন্ন ধর্মীয় মসজিদ মাদ্রাসায় আর্থীক অনুদান দিয়ে আসছেন। সাহায্য সহযোগিতার পাশাপাশি প্রতিবছর ভোলার অসহায় হাফেজ ও মুয়াজ্জিনদের পবিত্র ওমরাহ হজ্জ পালনে সম্পূর্ণ আর্থিক সহযোগিতা করার উদ্যোগ নিয়েছেন৷ তারই ধারাবাহিকতায় এবছর ভোলা থেকে ৪ জনের পবিত্র ওমরাহ হজ্জ পালনে পাসপোর্ট করানো থেকে শুরু করে সকল ধরণের আর্থিক সহযোগিতা করেছেন তিনি৷

পবিত্র ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে যাওয়া ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জলিল হাওলাদার বাড়ী দরজার জামে মসজিদের ইমাম হাফেজ মহিউদ্দিন ও পশ্চিম ইলিশার চৌকিদার বাড়ী দরজার জামে মসজিদের মুয়াজ্জিন আবু ছালেম জানান, আমরা আল্লাহর ঘর পবিত্র মক্কা মদিনা ও রাসূল (সঃ) এর পবিত্র রওজা মোবারক স্পর্শ করার স্বপ্ন থাকলেও আর্থিক তৌফিক হয়ে উঠছে না৷ আবুল কাশেম ভাই আমাদের সেই সুযোগ করে দিয়েছেন। মহান রবের নিকট আল্লাহর ঘর মক্কা মদিনার স্পর্শ করে তার জন্য দোয়া করবো৷ আল্লাহ যেন তাকে নেক হায়াত দান ও আরো আর্থিক ধনসম্পদ বাড়িয়ে দেয় যাতে আমাদের মত মানুষদের স্বপ্নপূরণে এগিয়ে আসতে পারে। এছাড়া ভোলার বাস ষ্ট্যান্ড সাঝি বাড়ীর দরজা জামে মসজিদের ইমাম হাফেজ বিল্লাল হোসেন ও বোরহানউদ্দিন উপজেলার মুয়াজ্জিন আবুল বশার জানান, অনেক বছর পূর্বে আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ ও রাসূল (সঃ) এর রওজামোবারকে যাওয়ার নিয়ত করেছিলাম৷ কিন্তু অর্থে কুলিয়ে উঠতে পারিনি। আলহামদুলিল্লাহ আবুল কাশেম ভাইকে মহান আল্লাহ আমাদের কাছে আর্শীবাদ স্বরুপ পাঠিয়েছেন৷ মহান রব তাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুক এবং আল্লাহ যেন তাকে ধর্মীয় কাজে সাহায্য সহযোগিতা করার আরো তৌফিক দান করেন৷

প্রবাসী আবুল কাশেম জানান, প্রকৃতপক্ষে আমি সাহায্য সহযোগিতা প্রকাশ্যে করতে সাচ্ছন্দ্যবোধ করিনা৷ এবিষয়ে বক্তব্য দেওয়ারও কিছু নেই৷ পরে, তার সাহায্য সহযোগিতা সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্য প্রকাশ করার বিষয়ে অনুরোধ করলে তিনি জানান, সম্পূর্ণ নিজের কষ্টার্জিত অর্থে আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করে থাকি৷ আল্লাহ আমাকে তাওফিক দিয়েছেন বিদায় এইসমস্ত কাজ করতে পারি৷ এখানে আমার কৃতিত্বের কিছু নেই।

বাংলাদেশ সময়: ২২:১৪:২৫   ৩৩১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে ভোলায় ইফতার মাহফিল ও বদর দিবস পালিত
বিশিষ্টজনের সম্মানে মারকাযুত তালীম একাডেমির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ
ভোলার ইকরা মাদ্রাসায় সাংস্কৃতি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
ইসকন নিষিদ্ধের দাবিতে ভোলায় হেফাজত ইসলাম বাংলাদেশ ভোলা পৌর শাখার বিক্ষোভ মিছিল
এক শ্রেণির মাথা খারাপ হয়ে গেছে: মুফতি সৈয়দ রেজাউল করিম
রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহাস, ছয় বছর পরও অম্লান সেই দিন
মাদরাসা শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জমিয়াতুল মোদাররেছীন: কেন্দ্রীয় যুগ্মসচিব উপাধ্যক্ষ নাঈম
লালমোহনে নামাজরত অবস্থায় তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু



আর্কাইভ