ভোলায় পানিতে ডুবে মারা গেল রাফিয়া

প্রচ্ছদ » জেলা » ভোলায় পানিতে ডুবে মারা গেল রাফিয়া
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫



---স্টাফ রিপোর্টার।।

ভোলায় পুকুরের পানিতে ডুবে রাফিয়া আক্তার নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চর ছিফলী গ্রামে এ ঘটনা ঘটে।

ভোলা সদর থানার ওসি হাসনাইন পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত শিশু রাফিয়া ওই গ্রামের রাসেল ও তন্নী দম্পতির মেয়ে।

শিশুটির পরিবার জানায়, সকালে শিশুটি ঘরের সামনের উঠানে খেলা করছিল। এসময় তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ ফাঁকে রাফিয়া আক্তার পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১:০১:৩৮   ২৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্কের ভ্যাকসিন, উৎকণ্ঠা
মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
বিএনপি সকল দুঃসময়েই হিন্দুদের নিরাপত্তা বিধানে কাজ করে থাকে: মেজর অব: হাফিজ
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
ভোলা-৩ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বির মাঠ পরিদর্শন
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
ভোলায় ২৪-এর যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরন



আর্কাইভ