বিএনপি নেতার সুস্থতায় বোরহানউদ্দিনে জামায়াতের দোয়া মাহফিল

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বিএনপি নেতার সুস্থতায় বোরহানউদ্দিনে জামায়াতের দোয়া মাহফিল
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন।।

ভোলার বোরহানউদ্দিন পৌর জামায়াতের উদ্যোগে পৌর বিএনপির সেক্রেটারি মনিরুজ্জামান কবিরের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ই জানুয়ারি) ফজরের নামাজের পর বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত হয়ে উপজেলা আমীর অধ্যাপক মাওঃ মাকসুদুর রহমান বলেন,

মনিরুজ্জমান কবীর বোরহানউদ্দিন উপজেলার একজন সুপরিচিত মানুষ। সবাই তাকে ভালো মানুষ হিসাবেই জানে। তিনি নিয়মিত নামাজ পড়েন। তিনি পৌর বিএনপির সেক্রেটারি। আমরা তার সুস্থতা কামনা করছি। এ সময় তিনি আরো বলেন, আল্লাহই আমাদের কে অসুস্থতা দেন এবং তিনিই আমাদেরকে সুস্থতা দান করেন।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, নায়েবে আমীর অধ্যাপক মাওঃ আবদুর রহীম, পৌর সভাপতি মাওঃ আমান উল্যাহ, পৌর সেক্রেটারি মাকসুদুর রহমানসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ ও নেতা কর্মীবৃন্দ। পরিবারের পক্ষ থেকে এই দোয়া আয়েজন করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন পৌর শাখাকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২০:৪৮:৩৬   ৩২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে গাঁজাসহ একজন আটক
বোরহানউদ্দিনে স্বাক্ষরের জন্য তিন দিন ঘোরাঘুরি, কাজ সম্পন্ন করতে না পেরে ভোগান্তিতে সাংবাদিক
ধানক্ষেতে ইঁদুর মারার পরিবর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
বোরহানউদ্দিনে কুয়েতি দিনার ও স্বর্ণালঙ্কারসহ দুই চোর গ্রেপ্তার
আদালতের নিষেধাজ্ঞা ও প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধ ড্রেজারে কৃষি জমির মাটি কেটে বিক্রির মহোৎসব
দুশ্চিন্তায় বোরহানউদ্দিনের কর্মহীন জেলেরা, সুবিধা বঞ্চিত ৬ হাজার ৭৩৮ জন
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
কুঞ্জেরহাটে ফুটপাত দখল ও ময়লার স্তূপ: দুর্গন্ধ আর ভোগান্তি?
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ