যুব সমাজ আগামীর দেশ গড়ার কারিগর: চিত্রনায়ক আমিন খান

প্রচ্ছদ » খেলা » যুব সমাজ আগামীর দেশ গড়ার কারিগর: চিত্রনায়ক আমিন খান
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

দেশ গড়ার কারিগর আমাদেও যুব সমাজ আমি জানি বাংলাদেশের যুব সমাজ যদি খেলাধুলার মধ্যে থাকে তাহলে তারা মাদক থেকে দূরে থাকবে। সারা পৃথিবীর কুচক্রী মহল বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য একটা নীল নকশা তৈরী করেছে। এদের হাতে মাদক তুলে দিচ্ছে- এরা যেন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে না পারে। একমাত্র খেলাধুলাই পারে যুব সমাজকে সুন্দর রাখতে, ভালো রাখতে। গত কয়েক মাস ধরে সারাদেশে এধরণের প্রতিযোগিতায় আয়োজন করেছে আমাদের কোম্পানি (মার্সেল)।

---

রবিবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় মেসার্স ভূইয়া ইলেকট্রনিক্সের আয়োজনে এবং মার্সেল ব্রান্ডের সৌজন্যে ভোলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাসের হাট বাজার শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মার্সেল রিসু মনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এসব কথা বলেন চিত্র নায়ক আমিন খাঁন। নির্ধারিত সময়ের পূর্বেই হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। খেলায় অংশগ্রহণকারী দুইদল হলো শম্ভুপুর ইউনিয়ন ৬নম্বর ওয়ার্ড একাদশ বনাম চাঁদপুর ইউনিয়ন ৬নম্বও ওয়ার্ড একাদশ। নির্ধারিত ৯০ মিনিট খেলায় উভয় দলের ২-২ গোলে সমতা ধরে রাখে। পরে ট্রাইবেকারে শম্ভুপুর ইউনিয়ন ৬নম্বর ওয়ার্ড একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর ইউনিয়ন ৬নম্বর ওয়ার্ড একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় মার্সেল রিসু মনি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পরিচালক গিয়াস উদ্দিন পাঞ্চায়েতের সভাপতিত্ব সভায় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ভোলা জেলা শাখার সদস্য সচিব মোঃ রাইসুল আলম, মার্সেলের ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ শিহাবুল হক, ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ড. আমিরুল ইসলাম বাছেদ, সম্ভুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন হাওলাদার, শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান জান্টু হাওলদার, মার্সেলের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, খেলা পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন মাস্টার। পরে দুই দলের মধ্যে ট্রফি ও পুরস্কার তুলে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:১১:০৬   ৪০৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার এবং প্রশিক্ষণে সনদ বিতরণ
কুঞ্জেরহাট উত্তর চকডোষ বালিকা বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে প্রাণের ছোঁয়া
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন
চরগুমানী স্কুল এন্ড কলেজ মাঠে ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে ডা. আজাহার উদ্দিন ফ্রিজ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলা স্টেডিয়াম মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
চরফ্যাশনে বেওয়ারিশ কুকুর আতঙ্ক, কামড়ে আহত অর্ধশত নারী পুরুষ
ভোলায় জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত



আর্কাইভ