চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা

প্রচ্ছদ » আইন ও আদালত » চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

চরফ্যাশন আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির (২০২৫) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ শাহে আলম সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এতে এডভোকেট আলহাজ্ব মোঃ মাহবুবুল ইসলাম সভাপতি ও এডভোকেট মোঃ রমিজ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি এডভোকেট মোঃ তরিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আশ্রাফ উদ্দিন নিরব, ধর্ম, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক এডভোকেট মোঃ হযরত আলী হিরন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন, এডভোকেট মোঃ ছালেহ উদ্দিন ও এডভোকেট মোঃ লিয়াকত আলী।

এ দিকে চরফ্যাশন আইনজীবী সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৫২   ৩৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন ও আদালত’র আরও খবর


চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি জামায়াত, সেক্রেটারী বিএনপি
ভোলা-১ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌসের মাঠ পরিদর্শন
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
জামায়াতের মামলায় জামিন পেলেন বিএনপির আহ্বায়কসহ ২৬ নেতা
বিজয় দিবসে মারমারির ঘটনায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড
মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা ভোলায় গ্রেপ্তার
হাসিনার মৃত্যুদণ্ড
ফলোআপ: ভোলায় অবৈধ উচ্ছেদ অভিযানে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় মামলা: আসামি ২০০
চরফ্যাশনে মেয়েকে হত্যার দায়ে বাবার সশ্রম কারাদন্ড



আর্কাইভ