ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘আলোচনায় প্রস্তুত’ পুতিন

প্রচ্ছদ » আন্তর্জাতিক » ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে ‘আলোচনায় প্রস্তুত’ পুতিন
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫



---

আন্তর্জাতিক ডেস্ক ॥

ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ¬াদিমির পুতিন। এছাড়া ট্রা¤েপর সঙ্গে তার সাক্ষাৎ করাও ভালো হবে বলে মনে করেন তিনি।

ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়ার পর এমন মন্তব্য করলেন পুতিন। খবর দ্য গার্ডিয়ানের।

রাশিয়ার রাষ্ট্রীয় টিভির এক সাংবাদিককে পুতিন বলেছেন, ‘আমরা বর্তমান মার্কিন প্রেসিডেন্টের একসঙ্গে কাজ করার মন্তব্যে বিশ্বাস করি। আমরা সর্বদা এর জন্য উন্মুক্ত এবং আলোচনার জন্য প্রস্তুত।’

পুতিন আর বলেন, ‘আজকের বাস্তবতার উপর ভিত্তি করে, শান্তভাবে কথা বলা আমাদের জন্য ভালো হবে।’

পুতিন ট্রা¤েপর সাথে তার স¤পর্ককে ‘ব্যবসায়িক, বাস্তববাদী এবং বিশ্বাসযোগ্য’ বলে বর্ণনা করেছেন।

তিনি আরও বলেন, ‘ইউক্রেনের সঙ্গে আলোচনা করা জটিল ছিল কারণ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের সঙ্গে আলোচনা না করার একটি ডিক্রি স্বাক্ষর করেছিলেন।’

পুতিন আরও বলেন, ‘ট্রা¤প ক্ষমতায় থাকলে ২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়া রোধ করতে পারতেন।’

এর আগে বৃহ¯পতিবার (২৩ জানুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা¤প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধ সমাপ্তি চুক্তির আলোচনা করতে প্রস্তুত।

ট্রা¤প আরও বলেন, রাশিয়া হয়তো একটি চুক্তি করতে চাইবে। সেই সঙ্গে তিনি রুশ প্রেসিডেন্ট ভ¬াদিমির পুতিনের সঙ্গে দেখা করতে পারেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪:১৬:৩১   ১৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্র-ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়া
যুদ্ধবিরতির ঘোষণার পর যা বললেন জাতিসংঘ মহাসচিব
খামেনির ‘চল্লিশা’র দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ
যে শর্তে হরমুজ প্রণালি খুলে দিল ইরান
যুদ্ধবিরতি মেনে নিল ইরান
যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়: নেতানিয়াহুর কার্যালয়
ইরানের ১০ দফা প্রস্তাবে ‘নীতিগত’ সম্মতি যুক্তরাষ্ট্রের
স্মৃতির মনিকোঠায় শহীদ ইমাম আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনী রহ:
বিদেশি সংবাদমাধ্যমে খালেদা: ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি’



আর্কাইভ