নাইজেরিয়ায় পেট্রোলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০

প্রচ্ছদ » আন্তর্জাতিক » নাইজেরিয়ায় পেট্রোলের ট্যাংকার বিস্ফোরণে নিহত ৭০
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫



---

আন্তর্জাতিক ডেস্ক ॥

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে একটি পেট্রোলের ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে বলে দেশটির জরুরি প্রতিক্রিয়া সংস্থা জানিয়েছে।

শনিবার ভোরে নাইজার রাজ্যের সুলেজা এলাকার কাছে জেনারেটর ব্যবহার করে এক ট্যাংকার থেকে অন্য ট্যাংকারে পেট্রোল স্থানান্তরের সময় বিস্ফোরণটি ঘটে।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার হুসেইনি ইসাহ জানান, জ্বালানি স্থানান্তরের ফলে বিস্ফোরণ ঘটে। এ সময় পেট্রোল স্থানান্তরকারী ও পথচারীদের মৃত্যু হয়। তিনি আরো জানান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

পণ্য পরিবহনের জন্য একটি কার্যকর রেলব্যবস্থার অভাবে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার বেশিভাগ প্রধান সড়কে প্রায়ই ভয়াবহ ট্যাংকার দুর্ঘটনা ঘটে।

নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পস অনুসারে, ২০২০ সালে এক হাজার ৫৩১টি পেট্রোলট্রাংকার দুর্ঘটনা ঘটে ৫৩৫ জন নিহত এবং এক হাজার ১৪২ জন আহত হন।

সূত্র: এপি নিউজ

বাংলাদেশ সময়: ১৭:৩২:৫২   ১৯৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্র-ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়া
যুদ্ধবিরতির ঘোষণার পর যা বললেন জাতিসংঘ মহাসচিব
খামেনির ‘চল্লিশা’র দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ
যে শর্তে হরমুজ প্রণালি খুলে দিল ইরান
যুদ্ধবিরতি মেনে নিল ইরান
যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়: নেতানিয়াহুর কার্যালয়
ইরানের ১০ দফা প্রস্তাবে ‘নীতিগত’ সম্মতি যুক্তরাষ্ট্রের
স্মৃতির মনিকোঠায় শহীদ ইমাম আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনী রহ:
বিদেশি সংবাদমাধ্যমে খালেদা: ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি’



আর্কাইভ