চরফ্যাশন উপজেলা ছাত্র সমাজের কমিটি গঠন

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশন উপজেলা ছাত্র সমাজের কমিটি গঠন
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫



---

শফি উল্লাহ শফি, চরফ্যাশন ॥

দেশের শান্তিশৃংখলা রক্ষার্থে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কঠোর ভূমিকা পালন করবে। শনিবার জাতীয় ছাত্র সমাজের চরফ্যাশন উপজেলা আহবায়ক কমিটির পদবী পেয়ে নবনির্বাচিত কমিটির নেতারা এসব কথা বলেন।

এর আগে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ চরফ্যাশন উপজেলা শক্তিশালী আহবায়ক কমিটি গঠন করা হয় এতে চরফ্যাশনের কৃতি সন্তান মোঃ তারেক পাটওয়ারীকে আহবায়ক এবং মোঃ আশরাফুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গত ১৫জানুয়ারী জেলা কমিটির সভাপতি ও সদস্য সচিব স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেয়া হয়।

এছাড়াও কমিটিতে মোঃ ইলিয়াছ, মোঃ বেল্লাল, মোঃ কাউসার হোসেন ও মোঃ শামিমকে যুগ্ম-আহবায়ক করে বাকিদেরকে সদস্য নির্বাচিত করা হয়েছে।

নবনির্বাচিত আহবায়ক কমিটির আহবায়ক তারেক পাটওয়ারী আরো বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর উপজেলা ছাত্র সমাজ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সকল সদস্যদের পরামর্শক্রমে সংগঠনকে আরো গতিশীল করতে আমরা জীবন দিয়ে কাজ করে যাবো। পর্যাক্রমে, স্কুল, কলেজ, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি গঠন করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৪০   ৩১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


যোগ্যদের চাকুরি চাইলে ধানের শীষে ভোট দিন: নয়ন
একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার জন্য আমেরিকা ও ভারতের সাথে গোপনে বৈঠক করে: চরফ্যাশনে চরমোনাই পীর
বিএনপি হচ্ছে একটি নারীবান্ধব দল: নয়ন
মা বোনদের সম্মান বিএনপির কাছে অমূল্য সম্পদ: নয়ন
চরফ্যাশনে ধানের পক্ষে ভোটা চাইলেন কেন্দ্রীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ
ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতেইসলামী: ভোলায় অধ্যাপক মুজিবুর রহমান
চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টার অভিযোগ
একটি ভন্ড ও মোনাফেকের দল খুচরা টাকায় ভোট কিনতে চায়: মহিলা সমাবেশে নয়ন
চরফ্যাসন সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন প্রফেসর মো. জসিম উদ্দিন
প্রত্যেক মা বোনদের কাছেও আমাদেরকে ভোট চাইতে হবে: নয়ন



আর্কাইভ