ভোলায় অসহায় ২০০ পরিবারকে কম্বল দিল মানব কল্যাণ ফাউন্ডেশন

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় অসহায় ২০০ পরিবারকে কম্বল দিল মানব কল্যাণ ফাউন্ডেশন
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলায় অসহায় ২০০ পরিবারকে শীতবস্ত্র দিয়েছে শ্যামপুর তুলাতুলি মানব কল্যাণ ফাউন্ডেশন। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের তুলাতুলি বাজার সংলগ্ন একটি মাদ্রাসার মাঠে এ কম্বল বিতরণ করা হয়।

শ্যামপুর তুলাতুলি মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. নুরুদ্দিনের সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্তির হাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবদুল গাফফার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আব্দুল জাব্বার ও হারেছ আহম্মেদ এবং মিন্টু ফরাজি।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, দেশে এখন তীব্র শীত। পাশাপাশি ঘন কুয়াশার কারণে অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের সকলের উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। তাই সামাজিক দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে শ্যামপুর তুলাতুলি মানব কল্যাণ ফাউন্ডেশন।

এসময় আরো উপস্থিত ছিলেন, মানব কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মো.ফরিদ উদ্দিন মাসুদ, সহ-সভাপতি মো. ইব্রাহিম, মো. জিয়া উদ্দিন সুজন, আলাউদ্দিন, সাধারণ স¤পাদক ইঞ্জি: ইউসুফ আলী, যুগ্ম সাধারণ স¤পাদক খাঁন মোহাম্মদ রাসেল, যুগ্ম সাধারণ স¤পাদক মো. মিজানুর রহমান (মিঠু), সাংগঠনিক স¤পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সহ সাংগঠনিক স¤পাদক মো. জাহিদুল ইসলাম, মো. নুরউদ্দিন, অর্থ স¤পাদক মো. রাসেল ফরাজি, প্রচার স¤পাদক মো. ইসমাঈল, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক স¤পাদক মো. আনোয়ারসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৫২   ৫১৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
লোনের টাকায় মাথা গুজার ঠাই পুড়ে ছাই
ভোলায় দৈনিক সংগ্রামের ৫১ বছরে পদার্পণ উপলক্ষে সাংবাদিক নেতৃবৃন্দের মিলনমেলা
ভোলা স্টেডিয়াম মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
ভোলায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা
জিজেইউএস’র শাখা হিসাবরক্ষকদের নীতিমালা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
ভোলায় ২৪-এর যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরন



আর্কাইভ