নিম্ন আয়ের মানুষের জীবন যাত্রার মান কঠিন করে দিয়েছে আওয়ামীলীগ: মেজর হাফিজ

প্রচ্ছদ » জেলা » নিম্ন আয়ের মানুষের জীবন যাত্রার মান কঠিন করে দিয়েছে আওয়ামীলীগ: মেজর হাফিজ
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫



---

গাজী মোঃ আঃ জলিল / মোঃ ফারুক, তজুমদ্দিন ॥

ভোলা-৩ আসনের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন, আওয়ামী লীগ সারাদেশে বাহিনী দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সাধারণ মানুষের কথা বলার উপায় ছিল না। তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। দেশের মানুষকে কষ্টে রেখে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এমনকি তজুমদ্দিনে নদীভাঙ্গা ভিটেবাড়ি হারা মানুষগুলোকে চরে একটানা ১৫ বছর শোষণ করেছে। চরের এই উদ্বাস্তু মানুষের ভাগ্যটুকুও তারা পরিবর্তন করতে পারেনি। নিন্ম আয়ের মানুষের জীবন যাত্রার মান কঠিন করে দিয়েছে আওয়ামী লীগ।

বুধবার (১৫ জানুয়ারী) তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরমোজাম্মেল ও চরজহিরউদ্দিন সফরকালে জনসভায় চরের খেটে সাধারণ মানুষের উদ্দেশ্যে মেজর হাফিজ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, লাগামহীন দ্রব্যমূল্য, সীমাহীন দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যা গুমের মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল আওয়ামী লীগ। শেখ হাসিনা, শেখ রেহানা, জয় সহ তাদের পরিবারের দুর্নীতি তদন্ত করে আইনের আওতায় আনার ব্যবস্থা নেয়া হবে।

জনসভায় তজুমদ্দিন বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় আরো বক্তৃতা করেন, যুগ্ম-আহবায়ক জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান, মহিউদ্দিন জুলফিকার, সাহাদাত হোসেন পাটোয়ারী, চাচড়া বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সোনাপুর ইউনিয়ন বিএনপি স¤পাদক জাকির হোসেন মনু, উপজেলা ওলামা দলের সভাপতি মাওঃ আঃ হালিম জাহাঙ্গীর, কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম কামাল, যুবদল আহবায়ক হাসান সাফা পিন্টু, যুগ্ম-আহবায়ক মোঃ শাজাহান, সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান পাটোয়ারী, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২:১০:৩৯   ৩১৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্কের ভ্যাকসিন, উৎকণ্ঠা
মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
বিএনপি সকল দুঃসময়েই হিন্দুদের নিরাপত্তা বিধানে কাজ করে থাকে: মেজর অব: হাফিজ
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
ভোলা-৩ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বির মাঠ পরিদর্শন
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
ভোলায় ২৪-এর যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরন



আর্কাইভ