গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার

প্রচ্ছদ » আন্তর্জাতিক » গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫



---

আন্তর্জাতিক ডেস্ক ॥

গাজা যুদ্ধের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী কাতার মঙ্গলবার জানিয়েছে, যুদ্ধবিরতি ও বন্দী মুক্তি চুক্তির জন্য আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। খুব শিগগির একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।

দোহা থেকে এএফপি জানায়, কাতার, মিসর এবং মার্কিন যুক্তরাষ্ট্র ৭ অক্টোবর ২০২৩ সালে ইসরাইলে হামাসের হামলার সময় আটক বন্দী মুক্তির জন্য যুদ্ধবিরতি মধ্যস্থতার প্রচেষ্টা জোরদার করেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় মঙ্গলবার রাতে জানায়, চুক্তিটি নিয়ে আলোচনা করার জন্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে তিনি একটি বৈঠকে যোগ দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন এর আগে বলেছেন, ‘বল এখন হামাসের কোর্টে, যদি হামাস রাজি হয়, তাহলে চুক্তিটি স¤পন্ন এবং বাস্তবায়নের জন্য প্রস্তুত।’

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির কার্যালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সিসি এক ফোনালাপে বলেছেন, সীমান্ত পেরিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য উভয় পক্ষকেই ‘নমনীয়তা’ দেখাতে হবে।

বাইডেন আগের দিন বলেন, তার উত্তরসূরী ডোনাল্ড ট্রা¤েপর শপথ গ্রহণের ঠিক আগে একটি চুক্তি ‘চূড়ান্ত’ হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি মঙ্গলবার বলেছেন, তাদের আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। অবশ্যই আমরা আশাবাদী যে খুব শিগগির একটি চুক্তিতে পৌঁছানো যাবে। ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের অতিরিক্ত উত্তেজিত হওয়া উচিত নয়।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার রোম সফরকালে বলেছেন, ‘আমাদের পক্ষ থেকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ‘সত্যিকারের ইচ্ছা’ রয়েছে।

উল্লেখ্য, ৭ অক্টোবরে হামাসের হামলা ইসরাইলের ইতিহাসের সবচেয়ে মারাত্মক ঘটনা। ইসরাইলি সরকারি হিসাব অনুযায়ী এএফপির পরিসংখ্যান অনুসারে, ওই হামলার ফলে ১,২১০ জন নিহত হয়, যাদের বেশির ভাগই ছিল বেসামরিক নাগরিক। ইসরাইলি সেনাবাহিনীর মতে সেদিন হামাস ২৫১ জনকে বন্দী করে, যাদের ৯৪ জন এখনো গাজায় আটক রয়েছে এবং ৩৪ জন নিহত হয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় ইসরাইলের প্রতিশোধমূলক অভিযানে ৪৬ হাজার ৬৪৫ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসঙ্ঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।

সূত্র : এএফপি/বাসস

বাংলাদেশ সময়: ১৫:৩১:৪৬   ২৪২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্র-ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়া
যুদ্ধবিরতির ঘোষণার পর যা বললেন জাতিসংঘ মহাসচিব
খামেনির ‘চল্লিশা’র দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ
যে শর্তে হরমুজ প্রণালি খুলে দিল ইরান
যুদ্ধবিরতি মেনে নিল ইরান
যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়: নেতানিয়াহুর কার্যালয়
ইরানের ১০ দফা প্রস্তাবে ‘নীতিগত’ সম্মতি যুক্তরাষ্ট্রের
স্মৃতির মনিকোঠায় শহীদ ইমাম আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনী রহ:
বিদেশি সংবাদমাধ্যমে খালেদা: ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি’



আর্কাইভ