সাংসারিক জীবনে অশান্তি, সন্তানকে ঘুম পাড়িয়ে ফাঁস নিলেন মা

প্রচ্ছদ » চরফ্যাশন » সাংসারিক জীবনে অশান্তি, সন্তানকে ঘুম পাড়িয়ে ফাঁস নিলেন মা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার চরফ্যাশনে স্বামীর সঙ্গে অভিমান করে শিশু সন্তানকে ঘুম পাড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন নুসরাত জাহান হাফছা (২৩) নামের এক গৃহবধূ। রোববার (১২ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার পৌর ৪নং ওয়ার্ডের আলী শাহ বাড়িতে এ ঘটনা ঘটে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

হাফছা ওই বাড়ির মো. মামুন মিয়ার স্ত্রী এবং এক সন্তানের জননী। মামুন পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। তিনি ঢাকায় পূবালী ব্যাংকে চাকরি করেন। তার শশুর পেশায় একজন ব্যবসায়ী। চরফ্যাশন বাজারে তার গার্মেন্টসের দোকান রয়েছে। হাফছার মৃত্যুতে তার পরিবারের কোনো অভিযোগ নেই।

মৃত হাফছার খালাতো ভাই তাইজুল ইসলাম তানজিদ এবং চরফ্যাশন থানার পুলিশ সূত্রে জানা যায়, ব্যাংক কর্মকর্তা মামুনের সঙ্গে হাফছার বিয়ে হয়েছে ৫ বছর আগে। তাদের ৩ বছর বয়সী একটা ছেলে রয়েছে। বিয়ের কয়েকবছর তাদের সাংসারিক জীবন সুখের হলেও পরবর্তীতে সাংসারিক জীবনে অশান্তির সৃষ্টি হয়। ঘটনার দিন রাতে হাফছা বাড়িতে একা ছিল। তার শাশুড়ী ননদের বাড়ি ভোলায় ছিলেন। হাফছা ফাঁস নেওয়ার আগে তার স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন। কথার একপর্যায়ে স্বামীর সঙ্গে তার তর্কবিতর্কের সৃষ্টি হয়। এরপর মুঠোফোনের লাইন কেটে দিয়ে শিশু বাচ্চাকে ঘুম পাড়িয়ে তার পাশেই সিলিংফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে হাফছা আত্মহত্যা করে।

রাত সাড়ে ১১টার দিকে শশুর সালাউদ্দিন বাজার থেকে বাড়িতে গিয়ে দেখেন ঘরের সমস্ত দরজা-জানালা বন্ধ। এরপর তিনি একাধিকবার ডাক-চিৎকার করার পরেও হাফছার কোনো সাড়াশব্দ পাননি। বাধ্য হয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, হাফছা গলায় ফাঁস লাগিয়ে সিলিংফ্যানের সঙ্গে ঝুলে আছে।

চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুর ইসলাম বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। সেই প্রতিবেদন অনুযায়ী ধারণা করা যাচ্ছে, এটি আত্মহত্যা। স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন মর্মে আমরা জানতে পেরেছি। তবে, তার মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হাফছার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:৩৪   ২৬৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
এক কলসি বিশুদ্ধ পানির জন্য পাড়ি দিতে হয় ১ ঘণ্টার পথ
চরফ্যাশনে অবহেলার জমিতে সম্ভাবনার ফসল, সবুজের ছোঁয়ায় বদলে গেল আবাসিক এলাকা
উপকূলের চরে শ্রমিকদের পরিশ্রম, শুঁটকিতে জীবিকার আলো
ইফতারের পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশ কর্মকর্তা
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
ফ্যামিলি কার্ডের জন্য ১০০ টাকা করে দাবি, ভিডিও ভাইরাল
শশীভূষণে ইয়াবা বিক্রয়কালে মাদক ব্যবসায়ী গ্রেফতার
নেই বেড়িবাঁধ, পানির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন ১২ হাজার মানুষ
চরফ্যাশনে আইন-শৃঙ্খলা ও যানজট নিরসন সংক্রান্ত বিশেষ সভা



আর্কাইভ