নগদ অর্থ প্রদান ও পাকাঁ ঘর নির্মাণ করে দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ নিজাম উদ্দিন

প্রচ্ছদ » জেলা » নগদ অর্থ প্রদান ও পাকাঁ ঘর নির্মাণ করে দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ নিজাম উদ্দিন
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫



---

মোঃ বেল্লাল নাফিজ ॥

ভোলায় বৃদ্ধা নাজমার মানবেতর জীবন শিরোনামে গত ৮ ডিসেম্বর দৈনিক আজকের ভোলাসহ বিভিন্ন গণমাধ্যমে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নিজাম উদ্দিন ওই বৃদ্ধ নারীর পাশে দাড়িয়েছেন। বিধবা নাজমার জীবনের গল্প শুনে তাকে তার পিঠার দোকানের জন্য তাৎক্ষণাত নগদ অর্থ প্রদান ও তার বসবাস অনুপযোগী এক চালা টিনের ঘরকে অন্যত্র সরিয়ে পাকাঁ ঘর নির্মাণ করে দিচ্ছেন। তিনি কয়েক দশক যাবত বিভিন্নভাবে ভোলা জেলার বিভিন্ন এলাকায় অসহায় মানুষের পাশে দাড়িয়ে সমাজ সেবা মূলক অসংখ্য কর্মকান্ড করে যাচ্ছেন। এসময় বৃদ্ধ নাজমা কান্না জড়িত কণ্ঠে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, আকাশে মেঘ দেখেই আমার খুব চিন্তায় সময় কাটতো। মাথা গোছাবার যায়গা না থাকায় বৃষ্টি আসলেই ঘরের এক পাশ থেকে অন্য পাশে ছুটে বেড়াতাম। পরে কান্না জড়িত কণ্ঠে দু’হাত তুলে আলহাজ্ব মোহাম্মদ নিজাম উদ্দিনের জন্য দোয়া করেন। ৫৫ বছরের বৃদ্ধা নাজমা ২২ বছর পূর্বে স্বামী হারিয়ে একমাত্র মেয়েকে নিয়ে নিঃস্ব জীবন যাপন যাপন করেন। মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় একাকিত্ব জীবন ও শরীরের শক্তি হাড়িয়ে যাওয়ায় অন্যের বাসায় কাজও করতে পারতেন না, তিনি ভোলা উঁকিল পাড়া খালপাড় নতুন সড়কের পাশে বিকাল ৪টা থেকে রাত ৯টা পযর্ন্ত চিতল পিঠা বিক্রি করে জীবন যাপন করতেন। বর্তমানে নগদ অর্থ সহায়তা পেয়ে ব্যবসার পরিধি আরো বৃদ্ধি করে পূর্বের থেকে ভালো আয়-রোজগার করছেন।

সমাজ সেবক নিজাম উদ্দিন বলেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। সমাজের যেসব বিত্তবান ব্যক্তি রয়েছেন, তারা যদি যার যার স্থান থেকে অসহায় মানুষের পাশে দাড়ায় তা হলে সমাজের অসহায় মানুষ গুলো উপকৃত হবে।

ভোলার বিশিষ্ট সমাজসেবক আলোকিত মানুষ নিজাম উদ্দিন দ্বীপজেলা ভোলার মানুষের জন্য বলতে গেলে অনেকটা নিরবে অকাতরে দান করে যাচ্ছেন। তিনি অসংখ্য মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, বৃদ্ধাশ্রম নির্মান করেছেন। পাশাপাশি পেশাদার গনমাধ্যম কর্মীদের জন্য অত্যাধুনিক ভোলা প্রেসক্লাব ভবন নির্মানে বিশেষ ভূমিকা রাখেন। এমনকি ভোলার অসহায় দরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসার জন্য একটি চক্ষু হাসপাতাল নির্মান করেছেন। সেখানে গত এক দশকে হাজার হাজার মানুষ চক্ষু রোগের চিকিৎসা সেবা পেয়েছেন। বর্তমানে তিনি উকিল পাড়া নিজাম হাসিনা কমপ্লেক্স এ কিডনি, হার্টসহ অন্যান্য রোগের জন্য ৮ তলা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতাল ইউনিট নির্মান কাজ করছেন। যার নির্মাণ কাজ খুব দ্রত চলছে এবং অতি শীঘ্রই এ হাসপাতালের কার্যক্রম চালু হবে।

বাংলাদেশ সময়: ০:০৫:২৫   ২৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


খাল খননের দাবীতে ইলিশায় মানববন্ধন
চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
ভোলার হাসপাতালে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন
দুশ্চিন্তায় বোরহানউদ্দিনের কর্মহীন জেলেরা, সুবিধা বঞ্চিত ৬ হাজার ৭৩৮ জন
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
ভোলায় ৩ দিনেও মেলেনি জেলেদের সরকারি খাদ্য সহায়তা ॥ চরম দুর্ভোগে জেলে পরিবার
লালমোহন পানি উন্নয়ন বোর্ডের দপ্তর যেন ভূতের বাড়ি
ভোলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ
নিষেধাজ্ঞার সময় কিস্তি বন্ধের দাবি কর্মহীন ৩ লাখ জেলের



আর্কাইভ