ভোলায় জেলা প্রাইভেট ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির কমিটি গঠন

প্রচ্ছদ » জেলা » ভোলায় জেলা প্রাইভেট ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির কমিটি গঠন
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫



---

ছোটন সাহা ॥

ভোলায় জেলা প্রাইভেট ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক সমিতির কমিটিত গঠন করা হয়েছে। এতে জামাল উদ্দিন লিটনকে সভাপতি ও মোঃ হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারী) ভোলার খেয়াঘাট সংলগ্ম বেবীল্যান্ড পার্কের অডিটোরিয়ামে বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে তাদের নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মুনতাছির আলম রবিন চৌধুরী, সহ-সভাপতি জামাল উদ্দিন ও শিপু ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সহিদ তালুকদার, কোষাধ্যক্ষ আরিফ হোসেন লিটন প্রমূখ। আগামী দু-এক দিনের মধ্যে এ কমিটির পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

সাধারণ সভার শুরুতে পূর্বের বছরের আয় ব্যয়ের হিসেব তুলে ধরেছে সাবেক কোষাধ্যক্ষ আরিফ হোসেন লিটন। বার্ষিক সাধারণ সভায় এশিয়া মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান ইয়ারুল আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ ট্রুম্যান, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, সেক্রেটারি হারুন-অর-রশীদসহ ভোলা জেলার বিভিন্ন বে-সরকারী হাসপাতাল, ডায়াগনষ্টিক মালিকগণ, ভোলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকগণ।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:১৪   ৩৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আলহাজ্ব গোলাম নবী আলমগীর
ঈদ উদযাপনে ভোলার ঘরমুখো মানুষের ভিড়, প্রস্তুত অর্ধশতাধিক লঞ্চ
ভোলায় জনপ্রিয় হচ্ছে পেঁয়াজ চাষ, ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি
প্রতিষ্ঠার প্রায় ১৮ বছরেও পূর্নাঙ্গ রুপ পায়নি ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি
ভোলা শিক্ষার্থীদের সংবর্ধনা ও ব্রেন ওয়েভ অলিম্পিয়াড অনুষ্ঠিত
ভোলায় ঈদের বাজারে কেনাকাটায় উৎসবের রঙ্গ লেগেছে
ভোলার উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির সংগঠন ‘আমরা ভোলাবাসী’র ইফতার মাহফিল
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ভোলা সদর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আলহাজ্ব শহিদুল ইসলামের ইন্তেকাল ॥ শোক



আর্কাইভ