ভোলায় স্কুল মাঠ থেকে শর্টগান উদ্ধার

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় স্কুল মাঠ থেকে শর্টগান উদ্ধার
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার লালমোহনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদেশি একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ।

বৃহ¯পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালমা ইউনিয়নের মধ্য কালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই বিদ্যালয়ের মাঠে ব্যাডমিন্টন র‌্যাকেটের ভেতর একটি শর্টগান পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শর্টগানটি উদ্ধার করে।

তিনি বলেন, গেল জুলাই-আগষ্ট আন্দোলনের সময় বাংলাদেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে। এটি সেই লুট হওয়া অস্ত্র কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। শর্টগানের গায়ে একটি নম্বর রয়েছে। ওই নম্বরের সূত্র ধরে এর প্রকৃত কারণ বের করতে হবে।

বাংলাদেশ সময়: ০:৪২:০৩   ২৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


এমপি নয়ন কেন্দ্রীয় যুবদলের সম্পাদক হওয়ায় মনপুরায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ
ভোলায় তোফায়েল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল
ভোলায় দরিদ্র পরিবারের স্বাবলম্বিতায় মুরগি পালন সহায়তা উপকরণ বিতরণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
ভোলায় বসতঘরে হামলা-ভাঙচুর, গৃহবধূকে মারধরের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
ইয়ুথ রেড ক্রিসেন্ট, ভোলা ইউনিটের নতুন নির্বাহী কমিটি গঠন
ভোলায় সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় জেলা বিএনপি’র দোয়া মাহফিল



আর্কাইভ