বোরহানউদ্দিনে আসামি ধরতে গিয়ে হামলার শিকর দুই পুলিশ সদস্য

প্রচ্ছদ » অপরাধ » বোরহানউদ্দিনে আসামি ধরতে গিয়ে হামলার শিকর দুই পুলিশ সদস্য
মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলার বোরহানউদ্দিনে ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। সোমবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের আলিমুদ্দিন বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত পুলিশের অতিরিক্ত উপপরিদর্শক (এএসআই) আলমাস ও নুরুল ইসলাম বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে চিকিৎসাধীন আছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নসু মিয়ার ছেলে রুবেলকে (৪০) ধরতে উপজেলার বাটামারা ইউনিয়নের তার বাড়িতে অভিযান চালান এএসআই আলমাস ও নুরুল ইসলাম।

এসময় আসামির স্বজনেরা তাদের ওপর অতর্কিত হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। একই সঙ্গে ওই দুই পুলিশ সদস্যকে এলোপাতারি মারধর ও ছুরি দিয়ে মাথায়, হাতে ও পিঠে আঘাত করে। তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে ভর্তি করা হয়েছে।

হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১:৩৪:৫২   ৪০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরমানিকায় নৌকা-জাল নিয়ে বিরোধে বাবা ও ছেলেকে মারধর
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক
দৌলতখানে প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ ১৪ বছরের ওমর
নেওয়ামতপুর চরে কৃষকদের উপর দস্যুদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রধান শিক্ষকদের নালিশ
মাদ্রাসার ক্লাস বাদ দিয়ে পারিবারিক কাজে শিক্ষক, জানেন না অধ্যক্ষ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক
দক্ষিণ আইচায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১



আর্কাইভ