মনপুরার মেঘনায় পাঙ্গাসের পোনা নিধনের অবৈধ ১৬ চাই জাল আটক

প্রচ্ছদ » অপরাধ » মনপুরার মেঘনায় পাঙ্গাসের পোনা নিধনের অবৈধ ১৬ চাই জাল আটক
মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরার মেঘনায় রাতভর (১২ ঘন্টা) কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ পাঙ্গাসের পোনা নিধনের ১৬ টি চাই জাল আটক করে। এই সময় এক হাজার কেজি পাঙ্গাসের পোনা উদ্ধার করা হয়। সোমবার ভোর ৪টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বদলির চর ও রামনেওয়াজ সংলগ্ন মেঘনায় অভিযানে নিষিদ্ধ চাই আটক ও পাঙ্গাসের পোনা উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত এক হাজার কেজি পাঙ্গাসের পোনা মেঘনায় ছেড়ে দেওয়া হয় বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা কামালা উদ্দিন। আটককৃত ১৬ টি নিষিদ্ধ চাই জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে বলে জানান তিনি।

এই ব্যাপারে মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার শাহে আলম জানান, মেঘনায় নিষিদ্ধ জাল ধরতে প্রতিনিয়ত উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১:৩৪:০৪   ২৮৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোট-জাল জব্দ, আটক ৩
ধর্ষনে অন্তঃস্বত্ত্বা কিশোরী, অভিযুক্ত গ্রেফতার
মনপুরায় গাঁজাসহ দুই মাদককারবারি আটক
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ
চরফ্যাশনে বিরোধীয় জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ, উত্তেজনা
আলীনগরে মাদক সেবনের সময় লাইট জ্বালানোকে কেন্দ্র করে হামলা, আহত-৫
ভোলায় রান্নাঘর সংস্কারক কাজকে কেন্দ্র করে পিটিয়ে হাত ভেঙ্গে দিল গৃহবধূর ॥ হাসপাতালে ৪ জন
চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ



আর্কাইভ