লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরি চলাচল শুরু

প্রচ্ছদ » জেলা » লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরি চলাচল শুরু
সোমবার, ৬ জানুয়ারী ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ৭ ঘন্টা বন্ধ থাকার পর রোববার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘনকুয়াশা ও নাব্যতা সংকটের কারণে গত রাত তিনটা থেকে রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ৭ ঘন্টা লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া মুজচৌধুরীরহাটের মেঘনার কাটাখালী এলাকায় সুফিয়া কামাল, কাবেরী ও কুসুমকলী নামের তিনটি ফেরি অর্ধশতাধিক গাড়ি নিয়ে আটকা থাকায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রী, পরিবহন চালক ও শ্রমিকদের। এতে করে দুই-পাড়ে পারাপারের অপেক্ষায় যাত্রী ও পরিবহন চালকদের পড়তে হয় চরম দুর্ভোগে।

বিষয়টি নিশ্চিত করেন, লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট ও ভোলার ইলিশা ফেরিঘাটের কর্মকর্তা মো. আতিকুজ্জামান ও মো. কাউছার। তারা জানান, ঘনকুয়াশায় দুর্ঘটনা এড়াতেই রাত তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া নাব্যতা সংকট তো রয়েছে। কাটাখালী চ্যানেলে কুসুমকলী, সুফিয়া কামাল ও কাবেরী নামে তিনটি ফেরিও আটকা পড়ে। নদীতে জোয়ার আসলে ওই তিনটি ফেরি ঘাটের উদ্দেশ্যেই রওনা হয়। এছাড়া কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।

ভোলাগামী যাত্রী মো. নুরুল আলম ও ট্রাক চালক আবুল হোসেন বলেন, রাত ২টা থেকে ঘাটে বসে আছি। ঘনকুয়াশার কারণে ফেরি চলছেনা। তীব্র শীতে ঘাটে থাকা অনেক কষ্টের। এতে করে চরম ভোগান্তিতে পড়তে হয়। সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু হলে ভোলার উদ্দেশ্যেই রওনা দিই। কিন্তু নাব্যতা সংকটের কারণে মেঘনার বিভিন্ন স্থানে চর জেগে উঠায় ফেরিচলাচল ব্যাহত হয়।

ফলে চরে ঘন্টার পর ঘন্টা আটকা থাকতে হয়। জেগে উঠা চরে ড্রেজিং না করলেও আরো দুর্ভোগের মধ্যে পড়তে হবে।

বাংলাদেশ সময়: ০:৪০:০০   ৫৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা: স্পিকার মেজর হাফিজ উদ্দিন
মাছ নেই, ঋণের জালে জেলেরা
মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলার মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
৪ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ জন কুখ্যাত ডাকাত আটক



আর্কাইভ