তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ উদ্বোধন

প্রচ্ছদ » খেলা » তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ উদ্বোধন
সোমবার, ৬ জানুয়ারী ২০২৫



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিন উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) শুভ উদ্বোধন করা হয়েছে। এবারের শ্লোগান ছিলো ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।

রবিবার (৫ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তজুমদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ।

উদ্বোধনীয় খেলায় ৪টি দল অংশগ্রহণ করবে, প্রথম পর্বে শম্ভুপুর ইউনিয়ন পরিষদ একাদশ বনাম সোনাপুর ইউনিয়ন পরিষদ একাদশ, দ্বিতীয় পর্বে চাঁচড়া ইউনিয়ন পরিষদ একাদশ বনাম চাঁদপুর ইউনিয়ন পরিষদ একাদশ, খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে।

---

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, তজুমদ্দিন ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতাপ চন্দ্র দাস, শম্ভুপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান হাফিজ উদ্দিন, চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. শাহাজাহান, চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকার, শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান জান্টু, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মনু, শম্ভুপুর ইউনিয়ন দলের খেলা পরিচালক নিজাম উদ্দিন মাস্টার, তজুমদ্দিন উপজেলা ছাত্রদল সভাপতি মো.মামুন,উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, এম এ হালিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

খেলা পরিচালনায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন, মো. ছালেহউদ্দিন, তার সহোযোগী গাজী ইব্রাহীম, মো. মোরশেদ, মো. লোকমান।

বাংলাদেশ সময়: ০:৩৯:১৫   ৪৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলা জাতীয়তাবাদী ক্রীড়া দলের কমিটি ঘোষণা
বাজারে উঠেছে অপুষ্ট তরমুজ, বাড়তি দামে নাভিশ্বাস ক্রেতার
ভোলায় ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে টায়ার ওয়ানে ভোলা
৪৪তম ন্যাশনাল চ্যা¤িপয়নশিপে ঝিনাইদহকে ৪৯ রানে হারিয়েছে ভোলা
৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ভোলার দল ঘোষণা
মাঠের অতন্দ্র প্রহরী থেকে এবার ক্রীড়াঙ্গনের ‘ক্যাপ্টেন’ আমিনুল
ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সাবেক ফুটবলার আমিনুল হক
ভোলাস চিলড্রেন স্পেশাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বনভোজন অনুষ্ঠিত



আর্কাইভ