চরফ্যাশনে নদীর কোরাল চাষ হচ্ছে পুকুরে

প্রচ্ছদ » অর্থনীতি » চরফ্যাশনে নদীর কোরাল চাষ হচ্ছে পুকুরে
সোমবার, ৬ জানুয়ারী ২০২৫



---

চরফ্যাশন প্রতিনিধি ॥

ভোলার চরফ্যাশনে বিভিন্ন পুকুরে নদীর কোরাল মাছ চাষ করে সফল হচ্ছেন মৎস্য চাষীরা। মিঠা পানিতে কোরাল মাছ চাষ করে সফলতা পাওয়ায় অন্যান্য মৎস্য চাষীরাও এই মাছ চাষে ঝুঁকছেন। উপজেলার ২০-৩০ জন মৎস্য চাষী ছোট বড় পরিসরে কোরাল মাছ চাষ করছেন।

চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মৎস্য খামারী মিজানুর রহমান বলেন, আমি প্রায় বিশ বছর যাবত বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছি। বর্তমানে আমি দুইটি পুকুরে কোরাল মাছ চাষ করি। স্বাদু পানিতে কোরাল মাছ চাষ করতে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) আমাকে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ দেয়। মূলত অনেক আগে থেকেই শখ ছিল কোরাল মাছ চাষ করার। তবে কোরাল যে মিঠা পানিতে সহজ উপায়ে চাষ করা যায় এ সম্পর্কে ধারণা ছিল না। পরে চর কচ্ছপিয়ায় নদী থেকে পোনা সংগ্রহ করে কোরাল মাছ চাষ শুরু করি। আট থেকে নয় মাস পরপর প্রায় ১ লাখ টাকার কোরাল মাছ বিক্রি করি।

কোরাল মাছ চাষের প্রক্রিয়ার বিষয়ে মৎস্য চাষী মিজান আরও বলেন, পুকুরে ছাড়ার আগে প্রথমে কোরাল মাছের পোনা এনে তাদের নেটে আটকিয়ে ডিমের কুসুম খেতে দেই। এতে অনেকাংশে পোনা গুলোর শক্তি বৃদ্ধি পায়। ফলে নদী থেকে এনে মিঠা পানিতে চাষ করলেও তাদের মধ্যে মৃত্যুহার অনেক কমে যায়। পুকুরে কোরাল মাছের খাবার হিসেবে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও জীবিত পুটি মাছসহ বিভিন্ন ছোট মাছ দেই।

আরেক মৎস্য চাষী উপজেলার শশীভূষন থানার হাজারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা কোরাল মাছ চাষী মেহেদী হাসান বলেন, অনেকদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলাম, তবে এখন ভেটকি (কোরাল) মাছ চাষ করে বেশ লাভবান হচ্ছি। ভেটকি (কোরাল) মাছের তেমন রোগ-বালাই হয় না। পুকুর ব্যবস্থাপনা ও খাবার ব্যবস্থাপনা ঠিকঠাক করতে পারলে এই মাছ চাষে বেশ লাভবান হওয়া যায়। চরফ্যাসনে ভেটকি (কোরাল) মাছ বাজারজাত করার ভালো ব্যবস্থা বিদ্যমান থাকায় বিক্রিতে কোন ধরনের সমস্যা হচ্ছে না।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, কোরাল মাছ চাষে মৎস্য চাষীদের আগ্রহ বাড়াতে আমরা কাজ করছি এবং নিয়মিত তাদের পরামর্শ দিচ্ছি। এই মাছ চাষে সফলতার হার খুব বেশি। তাছাড়া কোরাল মাছের বাজার মূল্য বেশি হওয়ায় অল্প পুজিতে বেশি লাভবান হওয়া যায়।

বাংলাদেশ সময়: ০:৩৮:০৯   ৩৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ভোলায় দরিদ্র পরিবারের স্বাবলম্বিতায় মুরগি পালন সহায়তা উপকরণ বিতরণ
ভোলায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খোরশেদ আলমকে অপসারণ ও এ কে এম ফারুকের পুনর্বহালের দাবিতে গ্রাহকদের মানববন্ধন
ভোলায় চামড়ার ভালো দাম পাচ্ছে না মৌসুমী ব্যবসায়ীরা
মনপুরায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড ব্যবসাপ্রতিষ্ঠান, প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি ব্যবসায়ীদের
ভোলার ঐতিহ্যবাহী গজারিয়া পশুর হাট: আড়াইশ বছর ধরে খাজনা ফ্রি বেচাকেনা
জেলা তথ্য অফিস, ভোলা’র আয়োজনে তজুমদ্দিনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
ভোলায় ঈদ ঘিরে জমজমাট পশুর হাট, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়
চরফ্যাশনে কুরবানির জন্য প্রস্তুত ২৫ হাজার পশু
ভোলার মহিমা এখন ‘লেডি মোবাইল ডাক্তার’ নারীদের প্রথম পছন্দ তিনি!
ভোলার কৃষকের উৎপাদিত পণ্যে জমজমাট কৃষক বাজার



আর্কাইভ