
এইচ এ শরীফ: বোরহানউদ্দিন ॥
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইটভাটায় ট্রাকে কাঁদা মাটি সরবরাহের সময় জনসাধারণের চলাচলের রাস্তায় জনজীবনে দুর্ভোগ ভয়ে আনে। অবৈধ ট্রাক জব্দ করে জরিমানা করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি)।
সরজমিনে গিয়ে দেখা যায়, বোরহানউদ্দিন উপজেলার খেয়াঘাট থেকে শুরু দেউলা ইউনিয়ন এবং তালুকদারহাট থেকে সোনা বাজার পর্যান্ত প্রতিদিন গড়ে অর্ধশত কাঁদা মাটি বোঝাই ট্রাক চলাচল করে। এতে প্রতিদিনই ভোগান্তি হয় স্থানীয় বাসিন্দাদের। নতুন রাস্তা করা হয়েছে এখনও হ্যানওভার দেওয়া হয়নি, সেই পিচঢালা কালো রাস্তা ধবধবে সাদা দিনে দুপুরে কুয়াশার মত ধুলাবালিতে রাস্তার পাশের সাধারণ মানুষের জন জীবন নাকাল অবস্থা। এমনকি রান্না করতে গেলেও রাস্তার ধুলাবালি তরকারিতে এসে পড়ে।
পথচারী, স্কুল শিক্ষার্থী ও মোটরসাইকেল চালকদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়। এ থেকে পরিত্রানের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে ভুক্তভোগীরা।
এদিকে সংবাদ সংগ্রহের কয়েকঘন্টা পর ভোলা’র বোরহানউদ্দিনে অনুমতি ছাড়া ইটভাটার জন্য মাটি কাটা ও পরিবহণ করার অপরাধে মাটি বোঝাই ২টি ট্রাককে ৩০, হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার পৌর ৯নং ওয়ার্ডে খেয়াঘাট ব্রীজের উপর পৃথক দুটি অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান ও সহকারী কমিশনার ভূমি মো. মেহেদি হাসান।
এবিষয় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান জানান, অনুমতি ছাড়া মাটি কেটে ইটভাটায় পরিবহন করার সময় রেজিষ্ট্রেশন বিহীন ও লাইসেন্স ছাড়া ড্রাইভিং করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে২ টি ট্রাককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিনের থানা পুলিশ।
বাংলাদেশ সময়: ০:৩৭:১৭ ৩৩৮ বার পঠিত