ভোলায় শুরু হয়েছে তারুণ্যের উৎসব

প্রচ্ছদ » জেলা » ভোলায় শুরু হয়েছে তারুণ্যের উৎসব
বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিয়ে দ্বীপ জেলা ভোলাতে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। প্রায় ২ মাস উৎসবের অংশ হিসাবে বুধবার (১ জানুয়ারী) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো আজাদ জাহান।

পরে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো আজাদ জাহান।

পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন স্কুল কলেজের তরুনরা, ক্ষুদে শিক্ষার্থীরা এতে অংশ নেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসক বলেন, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শুরু হয়েছে তারুণ্যের উৎসব।

আয়োজকরা জানান, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নিমিত্তে জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে তারুণ্যের উৎসব উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৫১ দিনব্যাপী এ উৎসবের অংশ হিসেবে ভোলা জেলায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, যুব সমাবেশ অনুষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচার, জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনীসহ নানান কিছু থাকবে। ভোলা জেলা প্রশাসন এসব আয়োজন করবে। এ কার্যক্রম বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘লিড মিনিস্ট্রি’ হিসেবে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, ভোলা জেলা সিভির সার্জন ডাঃ মো.মনিরুল ইসলাম, এলজিইডি ভোলার নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো মনজুর হোসেন, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, ভোলা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবীর সোপান, ভোলা জেলা তথ্য অফিসার শাহ আব্দুর রহিম নুরন্নবী, ভোলা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দেসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১:৩৮:৪৬   ৩২৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


‘ইলিশের বাড়িতেও’ বৈশাখের দাপট, কেজি সাড়ে ৩ হাজার টাকা
আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক আজকের ভোলা এবং সত্যের পথে ৩৩ বছরের অগ্রযাত্রা
সরকারপক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করছে বিরোধীদল: ব্যারিস্টার পার্থ
গণভোটের রায় অমান্যের প্রতিবাদে ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ, মিছিল
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
৩২ পেরিয়ে ৩৩-এ পা দিল ভোলার প্রথম দৈনিক আজকের ভোলা
ভোলা সদর হাসপাতালে চালু হলো এক্স-রে মেশিন
ভোলা প্রেসক্লাবে নির্বাচনে অনু সভাপতি, লিটন সম্পাদক নির্বাচিত
ভোলার বিচ্ছিন্ন চরে দুপক্ষের দ্বন্দ্বে বিপাকে তরমুজ চাষিরা



আর্কাইভ