চরফ্যাশনে শীতবস্ত্র বিতরণ করল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

প্রচ্ছদ » চরফ্যাশন » চরফ্যাশনে শীতবস্ত্র বিতরণ করল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
বুধবার, ১ জানুয়ারী ২০২৫



---

শফিউল্লাহ শফি, চরফ্যাশন ॥

ব্যাংক শুধু টাকা নিয়ে লেনদেন করে তা না, সামাজিক দায়বদ্ধতা ভোলার চরফ্যাশন চরাঞ্চল বিবেচনা শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (টঈই) ভোলার চরফ্যাশন শাখা। গতকাল মঙ্গলবার এই উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এতিম, দুস্থ শিক্ষার্থী ও অসহায় ৫শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। গাড়ি বোঝাই করে ইউসুবি (টঈই) ব্যাংকের সহকারী ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র অফিসার মোঃ নজরুল ইসলাম, অফিসার মোঃ কামাল হোসেন, সহকারী অফিসার তানভীর আহমেদ,সহকারী অফিসার মোঃ ইদ্রিস আলীসহ প্রতিষ্ঠানে গিয়ে এতিম ও দুস্থ শিক্ষার্থীদের হাতে এসব কম্বল তুলে দেন।এছাড়াও শিক্ষার্থীর পাশাপাশি ব্যাংকের আশপাশের বয়স ও পেশা ভেদে দু’শ শতাধিক মানুষকে শীতবস্ত্র দেয়া হয়েছে।

মুগারবান্দা দারুল উলুম কওমীর মাদ্রাসার দায়িত্বরত শিক্ষক মন্ডুলীরা মাদ্রাসার অসহায় এতিম শিক্ষার্থীদেরকে ইউনাইটেড কমার্শিয়াল ইউসুবি ব্যাংক কর্তৃপক্ষের কম্বল পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এবং তাদের এই মহতী উদ্যোগের প্রতি প্রশংসা করেন। ব্যাংকের এই ব্যতিক্রমী আয়োজনের জন্য এতিম শিক্ষার্থী ও অসহায় মানুষ আনন্দিত।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সহকারী ম্যানেজান সাইফুল ইসলাম বলেন, ব্যাংক শুধু টাকা নিয়ে লেনদেন করে তা না,সামাজিক দায়বদ্ধতা ভোলার চরফ্যাশন চরাঞ্চলের মানুষের কথা বিবেচনা করে শীতবস্ত্র দেয়া হয়েছে।

ব্যাংক ম্যানেজার জাকির হোসেন বলেন, ব্যাংক তো মানুষের জন্যই কাজ করে। তাই প্রতিবছরের ন্যায় এবছরও ইউসুবি ব্যাংক কর্তৃপক্ষ এই উপজেলার প্রায় ৫শ’ শীর্তাতদের মাঝে কম্বল দিয়েছে।

বাংলাদেশ সময়: ২:২৭:৫১   ৩৭৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চরফ্যাশন’র আরও খবর


কুকরি-মুকরি চরে ছুটছেন পর্যটক, উপকূলের অর্থনীতিতে পরিবর্তন
চরফ্যাশনে ‘রুপবান’ জাতের শিমে লাভবান কৃষক
খালেদা জিয়ারের সুস্থতার জন্য চরফ্যাশন পৌর যুবদলের দোয়া-মোনাজাত
জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করলেন সেরা খামারি পিংকি আক্তার
পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার দ্বারোদঘাটন
চরফ্যাশনে যৌথ কৃষি খামার সমবায় সমিতির সভায় হামলার চেষ্টা
মন চাইলে খোলা হয় কমিউনিটি ক্লিনিক, সেবা পাচ্ছেন না রোগীরা
চরফ্যাশনে চাঁদাবাজি ও মাদক ব্যবসা করার অভিযোগ আলামিন বকশি ও নোমান ফকিরের বিরুদ্ধে
চরফ্যাশনে দুই দফা দাবিতে কো-ইড শিক্ষকদের মানববন্ধন ও অনশন
ভোলা-বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান



আর্কাইভ