দৌলতখানের নেয়ামতপুর চরে মহিষ ও গরুর কিল্লায় আগুন দিয়েছে সন্ত্রাসীরা

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানের নেয়ামতপুর চরে মহিষ ও গরুর কিল্লায় আগুন দিয়েছে সন্ত্রাসীরা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

গত ২৩ ডিসেম্বর সকাল ৯টার সময় ভোলার দৌলতখান উপজেলা বশির মেম্বার ও কয়ছর মাঝির নেতৃত্বে বিভিন্ন এলাকার কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে নেয়ামতপুর চরে ইউছুফ জিলাদারের মহিষ ও গরুর কিল্লায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়।

এসময় ঐ চরে বসবাসরত মফু জিলাদার, ইসমাইল, সালাউদ্দিন, আনোয়ারা, কালাম মাঝি, ইব্রাহিমসহ ১০ থেকে ১৫ জনকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ওই চরের ইউসুফ জিলাদার মফু জিলাদারসহ অনেকে জানান, দৌলতখান থানাধীন পশ্চিম নেয়ামতপুর মৌজার আমাদের রেকর্ডীয় জমিতে দীর্ঘ অনেক বছর পর্যন্ত বসবাস করে আসিতেছি। তারই আলোকে সেখানে কিল্লা তৈরি করে মহিষ এবং গরু পালন করিতেছি। গত ২৩ ডিসেম্বর সকাল ৯টার সময় দৌলতখানের বশির মেম্বার ও কয়ছর মাঝির নেতৃত্বে বিভিন্ন এলাকার কিছু সংখ্যক সন্ত্রাস বাহিনী নিয়ে ইউসুফ জিলাদারের মহিষ ও গরুর কিল্লায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ঐ চরে বসবাসরত মফু জিলাদার, ইসমাইল, সালাউদ্দিন, আনোয়ারা, কালাম মাঝি, ইব্রাহিমসহ ১০ থেকে ১৫ জনকে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। সন্ত্রাসী বাহিনী যাওয়ার সময় আহত ব্যক্তিদের জীবন শেষ করে দিবে বলে হুমকি দেন। আহত ব্যক্তিগণ চিকিৎসাধীন রয়েছেন।

বর্তমানে চরে বসবাসরত ব্যক্তিগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা প্রশাসনের সাহায্য কামনা করছেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:০৩   ৩২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোট-জাল জব্দ, আটক ৩
ধর্ষনে অন্তঃস্বত্ত্বা কিশোরী, অভিযুক্ত গ্রেফতার
মনপুরায় গাঁজাসহ দুই মাদককারবারি আটক
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ
চরফ্যাশনে বিরোধীয় জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ, উত্তেজনা
আলীনগরে মাদক সেবনের সময় লাইট জ্বালানোকে কেন্দ্র করে হামলা, আহত-৫
ভোলায় রান্নাঘর সংস্কারক কাজকে কেন্দ্র করে পিটিয়ে হাত ভেঙ্গে দিল গৃহবধূর ॥ হাসপাতালে ৪ জন
চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ



আর্কাইভ