
তানজিল হোসেন ॥
হতদরিদ্র গরীব-দুঃখী ও শীতার্ত মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা তাদের উদ্যোগে একশত পঞ্চাশ’টি (১৫০) পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অদ্য ২৮ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টায় ১নং মদনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ১০২নং চরপদ্মা মকবুল আহাম্মদ সরকারি প্রাঃ বিদল্যায়ের প্রাঙ্গণে কম্বল বিতরণনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন আবু নাঈম।
সিনিয়র সহ-সভাপতি মাকসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা ভোলা আলতাজের রহমান ডিগ্রি কলেজের প্রভাষক (বাংলা) মোঃ আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ১০২ নং চরপদ্মা মকবুল আহাম্মদ সরকারি প্রাঃ বিদল্যায়ের প্রধান শিক্ষক মোঃ শিহাব আহম্মেদ।

পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সভাপতি নেওয়াজ শরীফ বলেন, মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক একান্ত দায়িত্ব। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের’ই অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সবার উচিত সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। আমাদের এরূপ জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আয়োজনে উপস্থিত ছিলেন, পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সভাপতি নেওয়াজ শরীফ, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক মোঃ সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু নাঈম, মহিলা বিষয়িকা স¤পাদক আমেনা বেগম, শিশু বিষয়িকা সম্পাদক আয়শা আক্তার, কার্য নির্বাহী সদস্য মোঃ নাসিম, নুর জাহান নিলা, মোঃ বশির, মোঃ শফিকুল ইসলাম’সহ প্রমূখ।
আমন্ত্রণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি তানজিল হোসেন, প্রতিদিন বরিশাল পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মোঃ সবুজ খান।
বাংলাদেশ সময়: ২৩:৪৬:২৪ ৫৬৭ বার পঠিত