ভোলায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রচ্ছদ » খেলা » ভোলায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪



---

ক্রীড়া প্রতিনিধি ॥

ভোলায় জমকালো আয়োজনে নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পূর্ব চর ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্লাডসেবা ফাউন্ডেশন এ টুর্নামেনেন্টে আয়োজন করে। এতে জিদ্দি কিংস ইলেভেনকে পরাজিত ব্যারিস্টার কাচারি একাদশ চ্যা¤িপয়ন হয়েছে।

নির্ধারিত ১০ ওভারে জিদ্দি কিংস ইলেভেন সব কয়টি ইউকেট হারিয়ে ২৯ রান করে। জবাবে ব্যারিস্টার কাচারি ব্যাট করতে নেমে ৯ ওভারে কাঙ্খিত লক্ষ্যে পৌছে জয়লাভ করে। খেলায় চ্যা¤িপয়ান ও রানার আপ দলকে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা নৌ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন উদ্দিন, ভোলা জেলা প্রাথমিক শিক্ষা সমিতির আহ্বায়ক মনিরুল ইসলাম, সদর থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, ইলিশা ব্লাড সেবা ফাউন্ডেশনে সভাপতি নুরে আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রুবেল, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তানজিব, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ একরাম প্রমুখ।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর ইলিশা ব্লাড সেবা এ টুর্নামেন্টের আয়োজন করে। এতে ১০টি দল অংশগ্রহন করে।

বাংলাদেশ সময়: ২৩:৫১:০৯   ৪৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


বাজারে উঠেছে অপুষ্ট তরমুজ, বাড়তি দামে নাভিশ্বাস ক্রেতার
ভোলায় ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে টায়ার ওয়ানে ভোলা
৪৪তম ন্যাশনাল চ্যা¤িপয়নশিপে ঝিনাইদহকে ৪৯ রানে হারিয়েছে ভোলা
৪৪তম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ভোলার দল ঘোষণা
মাঠের অতন্দ্র প্রহরী থেকে এবার ক্রীড়াঙ্গনের ‘ক্যাপ্টেন’ আমিনুল
ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সাবেক ফুটবলার আমিনুল হক
ভোলাস চিলড্রেন স্পেশাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও বনভোজন অনুষ্ঠিত
ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার এবং প্রশিক্ষণে সনদ বিতরণ
কুঞ্জেরহাট উত্তর চকডোষ বালিকা বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে প্রাণের ছোঁয়া



আর্কাইভ