স্টাফ রিপোর্টার ॥
ভোলায় ভেদুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম চরকালি বাওলি কান্দি দুলাল বাওলি গত বৃহ¯পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার সময় গাছের সাথে চঙা দিয়ে কাজ করার সময় চঙা থেকে পরে হাত ভেঙে গেলে ভোলা সদর হাসপাতালে পুলিশ খাতায় ভর্তি হয়ে মোঃ সাকিব, ইউসুফ বাওলি, আবুল বশার, ফারুক বাওলিকে ফাঁসানোর জন্য মারামারি হয়েছে বলে একটি মিথ্যা মামলা দায়ের করে।
ঘটনা স্থানে জানা যায়, দীর্ঘদিন ধরে দুলাল বাওলির সাথে ইউসুফ বাওলি গংদের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। দুলাল বাওলির নামে ভোলা কোর্টে দুটি মামলা রয়েছে, মামলা দুটি হলো সি,আর ৭৮১/২৪ ও এমপি ২৪৪/২৪। এই মামলায় জেরধরে ইউসুফ বাওলি গংদের ফাঁসানোর জন্য চঙা থেকে পড়ে কোর্টে গিয়ে মারামারি হয়েছে বলে একটি মামলা করে। মামলাটি এফআইআর অবস্থায় বর্তমানে ভোলা সদর থানার রয়েছে।
দুলাল বাওলির পিতা মোঃ কাজল বাদশা জুমার নামাজের সময় তার ছেলে ও ছেলের বৌ জন্য গাছের সাথে চঙা দিয়ে কাজ করার সময় পড়ে গিয়ে অসুস্থ থেকে মুক্তির জন্য দোয়া চেয়েছেন।
মসজিদের ইমাম আব্দুল শহীদ জানান, আমার কাছে দুলাল বাওলি চঙা থেকে পড়ে গেছে বলে তার পিতা মোঃ কাজল বাদশা তার ছেলের জন্য দোয়া কামনা করে, আমি তার জন্য মুসুল্লিদের নিয়ে দোয়া করি।
ইউনুস বাওলি বলেন, দুলাল বাওলি চঙা থেকে পড়ে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। আমরা এই মামলায় সুস্থ তদন্তের মাধ্যমে ফয়সালার জোর দাবি জানাই।
ফারুক বাওলি জানান, দুলাল বাওলি একজন চাঁদাবাজ ও অন্যের জমি জোর জবরদস্তি করে দখল করার মতো দুষ্টু প্রকৃতির লোক। তার নামে ভোলা কোর্টে দুটি মামলা রয়েছে।
দুলাল বাওলি জানান, আমি আমার জায়গা জমি দখল নিতে গেলে ইউসুফ বাওলি গংরা আমাকে বিভিন্ন সময়ে মামলা দায়ের করে। গত বৃহ¯পতিবার সকালে আমার জমিতে গেলে তারা আমাকে মেরে হাত ভেঙে দেয়। আমি ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে ভোলা কোর্টে মামলা দায়ের করি।
বাংলাদেশ সময়: ২৩:৪৯:৪৫ ৪৭৯ বার পঠিত