হৈ-হুল্লোরে আনন্দ ভ্রমণে একটি দিন কাটালো ভোলার পত্রিকা বিপণন কর্মীরা

প্রচ্ছদ » বিনোদন » হৈ-হুল্লোরে আনন্দ ভ্রমণে একটি দিন কাটালো ভোলার পত্রিকা বিপণন কর্মীরা
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪



---

আজকের ভোলা রিপোর্ট ॥

শীতের আমেজে হৈ-হুল্লোরে আনন্দ ভ্রমণ-২০২৪ তে আনন্দঘন পরিবেশে একটি দিন কাটিয়েছে ভোলার পত্রিকা বিপণন কর্মীরা। কৌতুক, গল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দে উল্লাসে মেতেছে তারা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোলা জেলা পত্রিকা বিপণন কর্মী ব্যানারে আয়োজনে আনন্দঘন পরিবেশে ভোলা থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দিনব্যাপী এ আনন্দ ভ্রমনে যায় তারা। বাকেরগঞ্জের দিশারী কাঠি লঞ্চঘাটে আনন্দ আড্ডায় সময় কাটান তারা।

আনন্দ ভ্রমনে অংশগ্রহণ করে পত্রিকা বিপণন কর্মী মোঃ মাকসুদ, মোঃ ইউসুফ, মোঃ ইব্রাহিম, মোঃ আসলাম, মোঃ জামাল, মোঃ রিয়াজ, মোঃ মুসা, মোঃ জাফর, মোঃ কামাল, মোঃ ইলিয়াছ কবির, মোঃ শেখ ফরিদ, মোঃ শরীফ, মোঃ নিসান, মোঃ বিল্লাল, মোঃ কামাল, মোঃ কবির হোসেন প্রমুখ।

---এ আনন্দ ভ্রমণে পত্রিকা বিপণন কর্মীদের সাথে তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়।

এসময় তারা বলেন, আমরা সারা বছর মানুষের কাছে খবরের কাগজ পৌছে দেই। যার কারণে আমাদের ব্যস্ত সময় পাড় করতে হয়। বছরের একটি দিন সবাই মিলে আনন্দ উল্লাসে মেতে উঠি। সহকর্মী ও পরিবার পরিজনদের নিয়ে একটু স্বস্তি ও মানসিক শান্তির জন্য এই মিলনমেলায় সবাই মিলিত হয়। আজকে এই আনন্দ ভ্রমণে আমরা সবাই আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। সবাই অনেক মজা করেছি। একটি দিন আমরা প্রকৃতির মাঝে হারিয়ে গেছি। আমাদের কাছে খুই আনন্দ লাগছে।

বাংলাদেশ সময়: ১২:৪৮:৩৬   ৫৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


কুকরি-মুকরি চরে ছুটছেন পর্যটক, উপকূলের অর্থনীতিতে পরিবর্তন
দ্বীপজেলা ভোলা: প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবনার জনপদ
আসিফ আলতাফের মন খারাপের গান ‘ব্যবধান’
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় ভোলার মেয়ে স্বস্তিকা গুহ’র স্বর্ণ জয়
সংগীতশিল্পী থেকে অভিনয়ে ইমতিয়াজ আহমেদ রনী
হারুন অর রশীদের সৃষ্টি ‘আমরা ভোলা জেলার মানুষ’, আমরা মেঘনা পাড়ের মানুষ, আবেগে ভাসছে শ্রোতারা
বিলুপ্তির পথে ভোলার সিনেমা হল, চালু আছে একটি
‘দ্বীপের রানী ভোলায় আমরা করি বসবাস’ ভোলার মানুষের মুখে মুখে নতুন গান
সেরা নৃত্যশিল্পী স্বর্ণপদক পেলেন ভোলার মেয়ে স্বস্তিকা গুহ
ভোলা খালের সৌন্দর্য বাড়িয়েছে দৃষ্টিনন্দন ভাসমান জিজেইউএস ল্যান্ডিং স্টেশন ও কায়াকিং



আর্কাইভ