রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর জামিল আহমেদকে ভোলায় সংর্বধনা

প্রচ্ছদ » জেলা » রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর জামিল আহমেদকে ভোলায় সংর্বধনা
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪



---

এম মইনুল এহসান ॥

ভোলার কৃর্তি সন্তান, বিশিষ্ট সাংবাদিক, উপস্থাপক, ধারাভাষ্যকার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর জামিল আহমেদের ভোলায় আগমন উপলক্ষে সংর্বধনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ভোলা প্রেসক্লাবে ব-দ্বীপ ফোরামের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

দৈনিক আজকের সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন এর সভাপতিত্বে এই সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, প্রধান অতিথি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর জামিল আহমেদ।

এসময় বক্তব্য রাখেন, জামিল আহমেদের পিতা প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা ও সুযোগ্য পুত্র স্কাউটের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড বিজয়ী আয়ান আহমেদ, অধ্যক্ষ খালেদা খানম, জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহ, কালবেলা জেলা প্রতিনিধি ওমর ফারক, জনপ্রিয় সংগীত শিল্পী মনির চৌধুরী, আমার দেশ এর জেলা প্রতিনিধি ইউনুছ শরিফ, একুশে টিভি জেলা প্রতিনিধি মেসবাহ উদ্দিন শিপু, বিটিভি জেলা প্রতিনিধি এড. মনিরুল ইসলাম, ডিবিসি জেলা প্রতিনিধি এইচ এম জাকির, ব-দ্বীপ ফোরামের সমন্বয়কারী মীর মোশারেফ হোসেন অমি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডক্টর জামিল আহমেদ বলেন, আমি বিভিন্ন টেলিভিশনে ও সংবাদ মাধ্যমে কাজ করেছি। যদিও বর্তমানে আমি রেড ক্রিসেন্টের দায়িত্ব পালন করছি। এরপরও পেশায় আমি সাংবাদিক। আমি ভোলার সাংবাদিকতার উন্নয়নে কোন প্রয়োজন হলে আমি সহযোগীতা করবো। সাংবাদিকদের প্রশিক্ষণসহ তাদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাবো।

এর আগে শুক্রবার সন্ধ্যায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর জামিল আহমেদ এর সাথে ভোলা রেড ক্রিসেন্ট ইয়ুথ ভলেন্টিয়ারদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০:৫১:৫০   ৪২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


গ্রিড প্রস্তুত তবু অন্ধকারে চরফ্যাশন: বিদ্যুৎ নিচ্ছে না ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ
ভোলায় তোফায়েল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ
প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
মনপুরা-তজুমদ্দিন: বন্ধ সি-ট্রাক, ‘ডেঞ্জার জোনে’ যাতায়াতে ভরসা ট্রলার
বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে



আর্কাইভ