ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: এড. মুয়াযযম হোসাইন হেলাল

প্রচ্ছদ » দৌলতখান » ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: এড. মুয়াযযম হোসাইন হেলাল
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪



---

দৌলতখান প্রতিনিধি ॥

বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়-ইনসাফের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য দীর্ঘ পরিসরে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি আরো বলেন, বৈষম্য দূর করে দেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা এবং মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করা আমাদের প্রত্যাশা। আমরা এমন এক সমাজ কায়েমের চেষ্টা করছি যে সমাজে অনিয়ম, দুর্নীতি, সুদ, ঘুষ ও লুটপাটের অস্তিত্ব থাকবে না’।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে দৌলতখান উপজেলা টাউন হলরুমে উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুকের সঞ্চালনায় উপজেলা আমির হাসান তারেক হাওলাদারের সভাপতিত্বে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর কর্মীরা দলে দলে মিছিল মিছিলে যোগ দেন।

এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ফখরুদ্দিন খান রাজী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা আমীর মাষ্টার জাকির হোসাইন, জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা মোঃ কাজী হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, উপজেলা বিএনপি’র সাধারণ স¤পাদক শাহজাহান সাজু, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইসমাঈল হোসেন মনির, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জিয়াউল মোর্শেদ, জেলা কর্ম পরিষদ ও শূরা সদস্য মাওলানা অলিউল্লা কবির, ভোলা সদর পৌরসভা আমির মোঃ জামাল উদ্দিন, বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মোঃ মাসুদুর রহমান, কামিয়াব প্রকাশনীর এমডি মোঃ হেলাল উদ্দিনসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:৫১:১১   ২৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের ‘স্টপ দ্য স্টিগমা ২.০’ প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং
দৌলতখানের বিচ্ছিন্ন চর থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার
গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: হাফিজ ইব্রাহিম
দৌলতখানে ৯৮পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
দৌলতখানে জাটকা ধরা থেকে বিরত ১ হাজার ৮০০ জেলের জন্য বিশেষ খাদ্য সহায়তা!
দৌলতখানে ২০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
দৌলতখানে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা
দৌলতখানে অস্ত্রসহ ২ ডাকাত আটক
দৌলতখানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
দৌলতখানে পার্টনার ফিল্ড স্কুলের কংগ্রেস অনুষ্ঠিত



আর্কাইভ