মনপুরায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানসহ দুই যুবলীগ নেতা আটক

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানসহ দুই যুবলীগ নেতা আটক
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪



---

মনপুরায় প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় অভিযান চালিয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানসহ উপজেলা যুবলীগের দুই নেতাকে আটক করে পুলিশ। রোববার ভোর রাত ৩টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আটক করা হয়। পরে রোববার দুপুর ৩টায় আদালতের মাধ্যমে আটককৃতদের ভোলা জেল হাজাতে প্রেরণ করে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ জাফর মেম্বার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর ও উপজেলা যুবলীগের সদস্য মহসিন। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন, চরযতিন ও সোনারচর গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ মার্চ উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সংঘর্ষ থামায়। এই সময় ইট-পাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ বাদী হয়ে পুলিশ এ্যাসল্ট মামলা করে। ওই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসাবে আটককৃতদের আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির আহসান জানান, আটকৃত তিন আসামী পুলিশ এ্যাসল্ট মামলার আসামী। আটককৃতদের আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০:৫০:১৬   ৩০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


কুকরি-মুকরি চরে ছুটছেন পর্যটক, উপকূলের অর্থনীতিতে পরিবর্তন
৯৫ দিন পর মুক্তি পেলেন ভারতের কারাগারে থাকা ভোলার ১৯ জেলে
তজুমদ্দিনে বিষ প্রয়োগ করে মাছ শিকার দলের পাঁচ সদস্যকে আটক করে মোটা অংকের ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
পিতা ও পুত্রকে আটকে রেখে নির্যাতন: পুলিশের সহযোগীতায় উদ্ধার আটক-৩
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অটোরিকশা ও গাঁজাসহ আটক-২
ভোলায় লঞ্চযাত্রীকে চোখ বেঁধে অপহরণ: খুঁজে পেতে পরিবারের আহাজারি
ঢাকা যাত্রাবাড়ী থানার মামলায় ভোলায় আ’লীগ নেতা রাসেল খা গ্রেপ্তার
আইনের তোয়াক্কা নেই: বোরহানউদ্দিনে অগ্রক্রয়কৃত জমিতে অবৈধ দখলের চেষ্টা অব্যাহত
ধনিয়ায় পৈত্রিক সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৪
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড



আর্কাইভ