গত ৫৩ বছরে ক্ষমতাসীন কোনো দলই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারে নাই: ভোলায় মুফতি ফয়জুল করিম

প্রচ্ছদ » ইসলাম » গত ৫৩ বছরে ক্ষমতাসীন কোনো দলই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারে নাই: ভোলায় মুফতি ফয়জুল করিম
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলেছেন, গত ৫৩ বছর যারা দেশকে শাসন করেছে তাদের কেউই জনগণকে চোর ও দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারে নাই। বিএনপির শাসনামলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যা¤িপয়ন হয়েছে। আবার আওয়ামী লীগের শাসনামলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এরা সবাই মুদ্রার এপিট-ওপিট। গত ৫ আগস্টের আগে যে চাঁদাবাজি ও দুর্নীতি ছিলো ৫ আগস্টের পর সেই দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হয়নি। ঘুষ ও দুর্নীতির পরিবর্তন হয় নাই শুধু লোকের পরিবর্তন হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে ভোলার লালমোহন উপজেলার ফরাজী বাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কালমা ইউনিয়ন শাখার আয়োজনে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও সখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণ বার বার চাঁদাবাজদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। আবার তাদেরকেই আন্দোলন করে সরিয়েছে। আর কতো দুর্নীতিবাজদের ক্ষমতায় বসাবেন আর কতোবার সরানোর জন্য আন্দোলন করবেন। তাই একটা বার আল্লাহর জমিনে আল্লাহর আইন, কুরআন ও হাদিসের আইন বাস্তবায়নসহ দেশ থেকে চাঁদাবাজ ও ধর্ষকদের তারানোর জন্য ইসলামকে ক্ষমতায় বসানোর আহবান জানান।

মুফতি ফয়জুল করিম বলেন, ইসলামের বাইরে মুসলমানদের যাওয়ার কোনো সুযোগ নাই। যদি কেউ ধর্ষণ, মদের পক্ষে থাকে তার ঈমান থাকবে না। তাই মুসলমানদের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ-বাসদ করার সুযোগ নাই। কিন্তু যারা হিন্দু, বৈদ্য ও খ্রিস্টান ইসলামী দল করবে শান্তির জন্য। তবে মনে রাখতে হবে ইসলামের নামে ধোঁকাবাজি চলবে না। ইসলামের নামে যারা পোসাকের স্বাধীনতা দিয়ে দেয়, নামাজকে ধ্বংস করে দেয় ও ইসলাম অনুযায়ী চলতে চায় না এরকম ধোঁকাবাজ ইসলাম দিয়ে ইসলাম হবে না।

তিনি আরো বলেন, যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে থাকি তাহলে আগামীর বাংলাদেশে এমন এক সূর্য উদিত হবে যেখানে বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। প্রত্যেকটা মানুষ তাদের অধিকার ফিরে পাবে। যেখানে সকল শ্রেণির মানুষের অধিকার থাকবে। ইসলাম ব্যতিত বার বার দল ও নেতা পরিবর্তন করবেন, কিন্তু দুর্নীতি পরিবর্তন করতে পারবেন না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কালমা ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ লোকমানের সঞ্চলনায় গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা দক্ষিণের সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার, চট্টগ্রাম মহানগরের জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহা. মোসলেহ উদ্দিন, লালমোহন উপজেলার সভাপতি মাওলানা মুহা. রাশেদুল ইসলাম, সহসভাপতি মাওলানা মুহা. জামাল উদ্দিন, ইসলামী যুব আন্দোলন লালমোহন উপজেলা সভাপতি মাওলানা মুহা. মূসা কালিমুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন লালমোহন উপজেলা সেক্রেটারি মাওলানা মুহা. কবির হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন লালমোহন উপজেলা সভাপতি মুহাম্মদ রাজিব হোসেন।

গণসমাবেশে আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলন কালমা ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মাওলানা মুহা. মুসলিম শরীফ, সহসভাপতি মাওলানা মুহা. মোবাশ্বির, ইসলামী শ্রমিক আন্দোলন কালমা ইউনিয়নের সভাপতি মাওলানা মুহা. ছিদ্দিকুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন কালমা ইউনিয়নের সভাপতি মাওলানা মুহা. ফিরোজ আহমাদ ফাহিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০:৫২:৫৬   ২৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম’র আরও খবর


ভোলা সরকারি কলেজে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনা ও পুরষ্কার বিতরণ
ভোলার ইকরা মাদ্রাসায় সাংস্কৃতি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
ইসকন নিষিদ্ধের দাবিতে ভোলায় হেফাজত ইসলাম বাংলাদেশ ভোলা পৌর শাখার বিক্ষোভ মিছিল
এক শ্রেণির মাথা খারাপ হয়ে গেছে: মুফতি সৈয়দ রেজাউল করিম
রাসুলপ্রেমিক শহীদদের রক্তে লেখা বোরহানউদ্দিনের স্মরণীয় ইতিহাস, ছয় বছর পরও অম্লান সেই দিন
মাদরাসা শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জমিয়াতুল মোদাররেছীন: কেন্দ্রীয় যুগ্মসচিব উপাধ্যক্ষ নাঈম
লালমোহনে নামাজরত অবস্থায় তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু
প্রাইমারি স্কুলে নাচ গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে অন্তবর্তীকলীন সরকার জনপ্রত্যাশার সাথে প্রতারণা করেছেন: ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর
ভোলায় পীর মাশায়েক ও ওলী আওলিয়াদের অংশগ্রহনে ঈদ-ই মিলাদুন্নবী উদযাপন
মসজিদের ব্যাংক হিসাবে জমা আড়াই কোটি



আর্কাইভ