ভোলায় প্রতিবন্ধী ইউনুছ এর চলারপথ সহজ করে দিলেন ডিসি আজাদ জাহান

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় প্রতিবন্ধী ইউনুছ এর চলারপথ সহজ করে দিলেন ডিসি আজাদ জাহান
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪



---

স্টাফ রিপোর্টার ॥

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই বাস্তবতার আলোকেই প্রতিটি মানুষ পর¯পর পর¯পরের সহযোগিতা প্রাপ্য। আর সেই দৃষ্টিকোন থেকেই দেশের সরকার বা প্রশাসন ব্যবস্থা সাজানো। সোমবার (৯ ডিসেম্বর) ভোলার জেলা প্রশাসক তেমনই একটি কাজের বাস্তবায়ন করলেন একজন প্রতিন্ধীকে একটি ট্রাই সাইকেল দানের মাধ্যমে। তথ্য সূত্রে জানা যায় ভোলা সদর উপজেলাধীন উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দা বজলুর রহমান এর ছেলে মোঃ ইউনুছ এর দুটি হাত ও ১টি পা থাকলেও তার ডান পা নেই। অসহায় দুস্ত ইউনুছ অর্থাভাবে চলাচলের কোন ব্যবস্থা করতে না পেরে একটি ট্রাইসাইকেলের জন্য আবেদন করেন ভোলার জেলা প্রশাসক বরাবর। জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান অসহায় ইউনুছ এর আবেদনে খুব দ্রুত সারা দিয়ে ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে একটি ট্রাই সাইকেল প্রদান করেন ইউনুছকে। আর ইউনুছ পেলো বেঁচে থাকার জন্য একটি স্বপ্নের সিঁড়ি। যা তার মুখের হাসিতেই প্রকাশ পেলো।

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:৪২   ২৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা সদর আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
ভোলায় প্রতীক পেলেন ২৪ প্রার্থী, আচরণবিধি মানতে ডিসির কঠোর নির্দেশনা
ভোলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
উপকূলে কমেছে পরিযায়ী পাখির আশ্রয়স্থল
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
লোনের টাকায় মাথা গুজার ঠাই পুড়ে ছাই



আর্কাইভ