কুখ্যাত ডাকাত শামসু আটক

প্রচ্ছদ » অপরাধ » কুখ্যাত ডাকাত শামসু আটক
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪



---স্টাফ রিপোর্টার।।

ভোলার আলোচিত কুখ্যাত ডাকাত শামসুদ্দিন ওরফে শামসু ডাকাতকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৮।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোররাতে বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, শামসুদ্দিন ওরফে শামসু ভোলা জেলার একজন আলোচিত কুখ্যাত ডাকাত। মেঘনা নদীর জেলেরা তার অত্যাচারে অতিষ্ঠ। তিনি সর্বত্র চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় খুন, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। বোরহানউদ্দিন থানায় তার বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও সরকারের পতনের পর জেলার বিভিন্ন চর, মাছঘাট ও মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে তিনি চাঁদাবাজি করেছেন।

বাংলাদেশ সময়: ১৯:২২:২৩   ২৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ডেঞ্জার জোনে ১৫ মার্চ থেকে সি-সার্ভেবিহীন নৌযান চলাচল বন্ধ
আওয়ামী লীগ নেতার নির্দেশে সরকারি মালামাল চুরি, তিন শিশুসহ আটক ৫
৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার, প্রবাসীর স্ত্রী পলাতক
বোরহানউদ্দিনে গাঁজাসহ একজন আটক
বোরহানউদ্দিনে স্বাক্ষরের জন্য তিন দিন ঘোরাঘুরি, কাজ সম্পন্ন করতে না পেরে ভোগান্তিতে সাংবাদিক
সরকারি ভ্যাকসিন বাণিজ্যে পকেট ভারী করছেন কর্মকর্তারা
ভোলায় রহস্যজনক এক নারীর মৃত্যু ॥ স্বজনের দাবী হত্যা
ভোলায় পূর্ব বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে জখম, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
লালমোহনে জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ১০ হাজার
চাঁদা না দেওয়ায় যুবদলের কার্যালয়ে যুবলীগের হামলার অভিযোগ



আর্কাইভ