তজুমদ্দিন প্রেসক্লাবে জেলা তথ্য অফিসের ১দিনের ওরিয়েন্টেশন কর্মশালা

প্রচ্ছদ » তজুমদ্দিন » তজুমদ্দিন প্রেসক্লাবে জেলা তথ্য অফিসের ১দিনের ওরিয়েন্টেশন কর্মশালা
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪



---

গাজী আঃ জলিল, তজুমদ্দিন ॥

ভোলার তজুমদ্দিনে জেলা তথ্য অফিসের আয়োজনে সাংবাদিকদের নিয়ে ১ দিনের কনসালটেশন ও অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় তজুমদ্দিন প্রেসক্লাবে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতা মূলক কার্যক্রমের আওতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই কর্মসূচি বাস্তবায়ন করেন।

তজুমদ্দিন প্রেসক্লাব আহবায়ক ফখরে আজম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপি সদস্য সচিব ওমর আসাদ রিন্টু। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ শাহ আঃ রহিম নুরনবী।

আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম সাদী, যুগ্ম আহবায়ক হেলালউদ্দিন লিটন, সাইদুল হক মুরাদ, সাবেক সাধারণ সম্পাদক এম নুরুন্নবী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা তথ্য অফিস সহকারী জসিমউদদীন। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি সহায়ক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ২:৩১:৪৪   ৩২৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে অসুস্থ ইমামকে দুই লাখ টাকা অনুদান দিলেন ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংগঠন
তজুমদ্দিনে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কপিল চন্দ্র গ্রেফতার
তজুমদ্দিনে অপরাধের সম্রাজ্য গড়ে তোলা এক ডাকাত ফ্যামিলি?
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
তজুমদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে অপদস্তের অভিযোগ, এলাকায় তোলপাড়
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা
তজুমদ্দিনে কৃষি অফিসের বিনামূল্যে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ভূয়া ওয়ারিশ সনদ নিয়ে জমি দখলের চেষ্টা, ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে জাতীয় ফল মেলার উদ্বোধন
তজুমদ্দিনে শিক্ষিকার উপর হামলাকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই দফা মারামারিতে আহত ২



আর্কাইভ